করোনা ভালোবাসার কাছে পরাস্ত, হাসপাতালেই বিয়ে

news-image

অনলাইন ডেস্ক : করোনার কারণে ইচ্ছা থাকলেও অনেক কিছু থেকে বিরত থাকতে হয়েছে। প্রিয়জনকেও দূরে রাখতে হয়েছে। তবে এই সঙ্কটজনক সময়ে প্রিয়জনের পাশে থাকার গুরুত্ব উপলব্ধি করেছেন কেউ কেউ। তেমনই একজন গ্রেস। আনন্দ বাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

তার ভালোবাসার মানুষটি করোনায় আক্রান্ত, পাশে থেকে সবসময় সাহস জুগিয়েছেন গ্রেস। শেষ পর্যন্ত তারা হাসপাতালেই বিয়ে করে নিলেন। তাদের এই ভালোবাসার কাহিনী এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের মহামারির মধ্যে বিয়ে করার কথা ভেবেছিলেন কার্লোস মুনিজ এবং গ্রেস। কিন্তু বিয়ের কিছু দিন আগেই কার্লোসের করোনা ধরা পড়ে। ভর্তি হন শহরের মথোডিস্ট নামের এক হাসপাতালে। কিন্তু সেখানে তার অবস্থার কোনও উন্নতিই হচ্ছিল না, এক সময় তিনি আইসিইউতে চলে যান। এই পরিস্থিতিতেও গ্রেস সব সময় কার্লোসের পাশে ছিলেন, তাঁকে সাহস জুগিয়েছেন।

হাসপাতালে প্রায় মাস খানেক থাকার পর কার্লোসের কোভিড টেস্টে নেগেটিভ আসে। তখনই তারা সিদ্ধান্ত নেন বিয়েটা সেরে নেবেন। কিন্তু হাসপাতাল থেকে তখনও ছাড়া পাওয়ার কোনও সম্ভাবনাই ছিল না কার্লোসের। কারণ তার শারীরিক অবস্থার ততখানি উন্নতি হয়নি। এমন পরিস্থিতিতে হাসপাতালের কর্মীরাই তাদের সাহায্যে এগিয়ে আসেন। সব দায়িত্ব তারাই নিজেদের কাঁধে তুলে নেন।

স্বাভাবিক পরিস্থিতিতে যেভাবে বিয়ে হওয়ার ছিল, সেভাবে না হলেও যতটা সম্ভব আয়োজন করেন হাসপাতাল কর্মীরা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের পোশাকে করিডর দিয়ে এগিয়ে আসেছেন গ্রেস। আর বেডে শুয়ে থাকা কার্লোসের সঙ্গে হাসপাতালের মধ্যেই বিয়ে সারছেন। এমনকি বিয়ের কেকেরও আয়োজন করা হয়।

এই বিয়ের ভিডিও একটি সংবাদমাধ্যমের ফেসবুক পেজে আপলোড হয়েছে। শনিবার পোস্ট হওয়া ভিডিওটি এখনও পর্যন্ত প্রায় ছ’ হাজার বার দেখা হয়েছে। সেই সঙ্গে গ্রেস ও কার্লোসের প্রেম এবং হাসপাতাল কর্মীদের এই উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ