,

অবশেষে ২৯ বাংলাদেশি আবুধাবিতে প্রবেশ করতে পারল

news-image

নিউজ ডেস্ক : দ্বিতীয় দফায় আবুধাবি এয়ারপোর্টে আটকে পড়া ২৯ প্রবাসী বাংলাদেশি অবশেষে আবুধাবিতে প্রবেশের অনুমতি পেয়েছেন। দূতাবাসের চেষ্টায় অবশেষে বুধবার ওই প্রবাসীরা নিজ নিজ কর্মস্থলে ফেরার সুযোগ পান।

এর আগে মঙ্গলবার রাত তিনটায় তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আবুধাবিতে অবতরণ করে। ফ্লাইটের কয়েকজন আবুধাবি প্রবেশের সুযোগ পেলেও আটকে পড়েন ২৯ প্রবাসী।

আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর সমকালকে বলেন, ‘বিমানবন্দরে আটকে পড়া প্রবাসীরা অবশেষে আবুধাবিতে প্রবেশের সুযোগ পেয়েছে। এটি আমার জন্য আনন্দের। এ কারণে আমি আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই। কারণ তারা নিজ দেশের মানুষের পাশাপাশি প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষায়ও সর্বোচ্চ নজর দিয়েছেন তারা।’

দ্বিতীয় দফায় কেন ২৯ বাংলাদেশিকে আটকে দেওয়া হলো জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘প্রত্যেকটি দেশের অভ্যন্তরীণ কিছু পলিসি থাকে। তারা তাদের বিষয়গুলোতে সর্তক ও সচেতন। তবে সর্বশেষ আটকে পড়া এই ২৯ জন প্রবাসী বেঁধে দেওয়া শর্তের সবগুলোই পূরণ করায় আবুধাবিতে প্রবেশের অনুমতি পেয়েছে।’

তিনি আরও জানান, ‘শনিবার বিমানের ফ্লাইটে আবুধাবি আসা যাত্রীদের মধ্যে দু’জন করোনা আক্রান্ত ছিলেন। তাদের সঙ্গে থাকা আরও দু’জনকে পরে আইসোলেশনে রাখা হয়।’

এদিকে ১৮ আগস্ট বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীদের জন্য একটি নিয়মাবলী প্রকাশ করেছে সংশ্লিষ্ট দপ্তর। এতে জানানো হয়, আরব আমিরাত প্রবাসীদের দেশে বিমান টিকিট বুকিংয়ের আগে প্রয়োজনীয় নির্দেশনাগুলো পুরোপুরি মেনে চলতে হবে। রাখতে হবে কোভিড-১৯ পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট। এ ছাড়াও ফেডারেল কর্তৃপক্ষের পরিচয় ও নাগরিকত্বেও আইসিএ ওয়েবসাইটে ভ্রমণের বৈধতা পরীক্ষা করাতে হবে। মূলত চলতি সপ্তাহে আবুধাবি ও শারজাহ বিমানবন্দরে কিছু প্রবাসী আটকে থাকার পরে এই পরামর্শগুলো এলো।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা