,

রংপুরে জলাবদ্ধতায় অনাবাদি ৫শ একর জমি

news-image

রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়ার উপজেলার গজঘন্টা বোতলার দোলায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে ওই এলাকার প্রায় ৫ শত একর জমি অনাবাদি হয়ে পড়েছে রয়েছে। এনিয়ে স্থানীয় কৃষক ক্ষোভ প্রকাশ করছেন। তারা দ্রুত পানি নিষ্কাশন করাসহ একটি ব্রিজ নির্মাণের দাবি জানান।

স্থানীয় কৃষকদের অভিযোগ, বোতলার দোলার পাশে তিস্তার ডানতীর রক্ষা বাঁধে পানি নিস্কাশনের জন্য ছোট্ট একটি সুইস গেট নির্মাণ করে রংপুর পানি উন্নয়ন বোর্ড। ওই সুইসগেট দিয়ে প্রায় ৫শ একর চাষাবাকৃত জমির পানি নিস্কাশন হতো কিন্তু সুইসগেটটি ছোট হওয়ায় বর্ষা মৌসুমে দ্রুত পানি নেমে যেতে না পারায় প্রতিবছরই কৃষকদের চাষাবাদকৃত আমন ধান ক্ষেত পানিতে তলিয়ে নষ্ট হয়।

এ বছর ওই ছোট সুইসগেটটি নষ্ট হওয়ায় রংপুর পানি উন্নয়ন বোর্ড র্কর্তৃপক্ষ ৭ লাখ ১২ হাজার টাকা খরচ করে ওই স্থানে আবারও একটি ছোট সুইসগেট নির্মাণ করে। কিন্তু সেই সুইসগেট দিয়েও পর্যাপ্ত পানি নিস্কাশন হচ্ছেনা। এ কারণে বিগত ২-৩ বছর থেকে আমন মৌসুমে অনাবাদি পড়ে থাকে কয়েকশ একর জমি।

কৃষক লিয়াকত দুলাল, মোত্তালেবসহ বেশ কয়েকজন জানান, বোতলার দোলায় গজঘন্টা ইউনিয়নের প্রায় ৫-৬টি গ্রামমের ১ হাজার কৃষকের ৫শ একরের বেশী জমি রয়েছে জলাবদ্ধতার কারণে আবাদ নষ্ট হওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। তারা ছোট সুইসগেটের স্থানে একটি ব্রিজ নির্মাণের দাবি জানান।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: জাকারিয়া জানান, এলাকার লোকজনের দাবির প্রেক্ষিতে ওই স্থানে একটি রেগুলেটর কাম ব্রিজ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রস্তাবনা পাঠানো হয়েছে। সেটি পাশ হলেই রেগুলেটর কাম ব্রিজ নির্মাণ করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা