,

প্লাজমা দিতে ৫২ পুলিশ সদস্য ঢাকায়

news-image

মুন্সিগঞ্জ প্রতিনিধি : করোনাযুদ্ধে জয়ী হয়ে মুন্সিগঞ্জ পুলিশের ৫২ জন সদস্য ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্লাজমা ডোনেট করতে গেছেন।

বুধবার (১৯ আগস্ট) সকাল ৮টায় একটি বাসে জেলা পুলিশ লাইন্স থেকে তারা ঢাকার উদ্দেশে রওনা হন।

এনিয়ে দু’দিনে মুন্সিগঞ্জ পুলিশের ৯২ জন সদস্য প্লাজমা দিতে ঢাকায় গেলেন।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকায় গিয়েছিলেন ৪০ জন পুলিশ সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, করোনাজয়ী যেসব পুলিশ সদস্য বুধবার ঢাকায় গেছেন, তাদের মধ্যে চারজন উপ-পরিদর্শক (এসআই), সাতজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), একজন সার্জেন্ট, একজন নায়েক ও ৩৯ জন কনস্টেবল রয়েছেন।

আর মঙ্গলবারের ৪০ জনের মধ্যে দু’জন পুলিশ পরিদর্শক, ১৬ জন এসআই, পাঁচজন এএসআই ও ১৭ জন কনস্টেবল ছিলেন।

যারা করোনা জয় করে সুস্থ হয়ে উঠছেন, তাদের প্লাজমা ডোনেটের আহ্বান জানিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুর রায়হান জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর সঠিক চিকিৎসা ও পরিচর্যার ফলে দ্রুত সুস্থ হয়ে ওঠা ৯২ জন পুলিশ সদস্য প্লাজমা ডোনেট করতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গেছেন। করোনারোগীদের চিকিৎসায় করোনাজয়ী ব্যক্তিদের প্লাজমা ব্যবহার করা হয়। দেশে করোনা শুরু হওয়ার পর থেকেই জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করছেন। এতে অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর