বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ

news-image

তৌহিদুর রহমান নিটল ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় চলমান করোনা সংকটে অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে গুণীজন সংবর্ধনা পরিষদের প্রধান উপদেষ্টা ডাক্তার আশীষ চক্রবর্তীর সার্বিক সহায়তায় এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও কারিতাসের উদ্যোগে ১শ শিশুর মধ্যে শিশু খাদ্য হিসেবে গুড়ো দুধ বিতরণ করা হয়। শহরের ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের হলরুমে গুণীজন সংবর্ধনা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

এতে গুনীজন সংবর্ধনা পরিষদের সভাপতি আব্দুল বাছেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনির হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জীব ভট্টাচার্য প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে, কোভিড-১৯ দুর্যোগের কারণে কর্মহীন হয়ে পড়া এসব পরিবারের অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তায় গুনীজন সংবর্ধনা পরিষদের ন্যায় অন্যান্য সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

অনুপস্থিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে ইতিহাস নয়, জয় চায় দুই দল

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু