বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিপিএলের উদ্বোধনীতে সুনিল নারিনের ঝড়

news-image

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) উদ্বোধনী ম্যাচেই ঝড় তুললেন সুনিল নারিন। তার ২৭ বলে তুলে নেওয়া ফিফটিতে ভর করে আসরে শুভ সূচনা করেছে ট্রিনবাগো নাইট রাইডার্স। মঙ্গলবার রাতে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৪ উইকেটে জয় তুলে নেয় দলটি।

করোনা পরবর্তী সময়ে সিপিএলই প্রথম ফ্র্যাঞ্চাইজি আসর যা মাঠে গড়াল। শুধু ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোতে হচ্ছে এবারের আসর। সবম্যাচই হবে দর্শকশূন্য মাঠে।

ম্যাচের শুরুতে হাঁটু গেঁড়ে বসে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে একাত্মতা প্রকাশ করে দুই দলের খেলোয়াড়, আম্পায়াররা। বৃষ্টির কারণে ম্যাচটা অবশ্য ১৭ ওভারে নেমে এসেছিল।

টস হেরে আগে ব্যাট করে গায়ানা অ্যামাজন ৫ উইকেটে ১৪৪ রান তুলে। দলটির পক্ষে শিমরন হেটমায়ার ৪৪ বলে অপরাজিত ৬৩ রানের ইনিংস খেলেন। ২টি করে চার ও ছক্কা হাঁকান তিনি। ২১ বলে ৩৩ রান করেন কিউই তারকা রস টেলর। ট্রিনবাগোর পক্ষে নারিন সর্বাধিক ২ উইকেট নেন।

১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড় তোলেন নারিন। ঝোড়ো ফিফটি তুলে নেওয়ার পরের বলেই অবশ্য ইমরান তাহিরের শিকার হন। ২৮ বলে ২ চার ও ৪ ছক্কায় ৫০ রান করেন তিনি।

নারিন ফেরার পর তারকা নির্ভর ট্রিনবাগোর ‍খুব সহজে যে জয় পেয়েছে তা নয়। সহজ জয়ের দিকে এগোতে থাকলেও শেষ তিন ওভারে টানা তিন উইকেট হারিয়ে তো ভয়ই ধরিয়ে দিয়েছিল দর্শকদের। মাত্র ২ বল বাকি থাকতে তাদের জয় নিশ্চিত হয়। দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন ড্যারেন ব্রাভো। গায়ানার পক্ষ ২টি করে উইকেট নেন নাভিন-উল-হক ও ইমরান তাহির।

ব্যাটে বলে আলো কেড়ে ম্যাচসেরা হয়েছেন নারিন।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা