,

দেড় কোটি মানুষের করোনা জয়

news-image

অনলাইন ডেস্ক : নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেড় কোটির বেশি মানুষ বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, বুধবার সকাল আটটা পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৪৫ হাজার ৮৯৩ জন রোগটি জয় করে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা ২ কোটি ২৩ লাখ ৫ হাজার ৯০৪ জন। মারা গেছেন ৭ লাখ ৮৪ হাজার ৩৩৮ জন। চিকিৎসাধীন আছেন ৬৪ লাখ ৭৫ হাজার ৬৭৩ জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৫৬ লাখ ৫৫ হাজার ৯৭৪ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৭৫ হাজার ৭৪ জন। সুস্থ ৩০ লাখ ১১ হাজার ৯৮ জন।

ব্রাজিলে ১ লাখ ১০ হাজার ১৯ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৩৪ লাখ ১১ হাজার ৮৭২ জন। সুস্থ ২৫ লাখ ৫৪ হাজার ১৭৯ জন।

২১০ মিলিয়ন মানুষের দেশটিতে মে মাসের শেষ দিক থেকে গড়ে প্রতিদিন প্রায় ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। দেশটিতে মোট ২৭ লাখ ৬৬ হাজার ৬২৬ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৫৩ হাজার ১৪ জনের।

করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ৯ লাখ ৩২ হাজার ৪৯৩ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৫ হাজার ৮৭২ জন।

পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকায় ৫ লাখ ৯২ হাজার ১৪৪ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ১২ হাজার ২৬৪ জন।

মেক্সিকোয় শনাক্ত রোগী ৫ লাখ ৩১ হাজার হলেও মৃত্যুতে অনেক উপরে দেশটি। এখন পর্যন্ত ৫৭ হাজার ৭৭৪ জন মারা গেছেন সেখানে।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক