শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুতিন-শি-এরদোয়ানকে বিশ্বমানের দাবাড়ু বললেন ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানকে ‘বিশ্বমানের দাবাড়ু’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন নির্বাচনে বিজয়ী হলে তাদের সঙ্গে কাজ করতে পারবেন না।

সোমবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘শুনুন, একটা জিনিস আমি শিখেছি- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান হচ্ছেন বিশ্বমানের দাবাড়ু… তারা সবাই জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে স্বপ্ন দেখছেন।’

তিনি বলেন, ‘সমান অংশীদার হিসেবে জো বাইডেন তাদের সঙ্গে কাজ করতে পারবেন না। তিনি তার সেরা বছরগুলোতে খুব ভালো ছিলেন না।’

ট্রাম্প বলেন, ইরানও চায় ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী বিজয়ী হোক।

‘যদি আমরা বিজয়ী হই এবং আমরা যখন বিজয়ী হব অতি দ্রুত তেহরানের সঙ্গে চুক্তি সম্পাদন করব’ যোগ করেন তিনি।

বেইজিংয়ের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা নেই বাইডেনের- এমন দাবি করে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি তিনি পুনর্নির্বাচিত না হন তাহলে চীন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ