,

টাইগারদের শ্রীলঙ্কা যাওয়ার সময় পেছাল

news-image

স্পোর্টস ডেস্ক : বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের কথায় আগেই বোঝা যাচ্ছিল, শ্রীলঙ্কার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচের জন্য অনুশীলনটা হবে শ্রীলঙ্কারই মাটিতে।

তারপরও কথা ছিল, দেশ ছাড়ার আগে হোম অব ক্রিকেট শেরে বাংলায়ও অন্তত ৭ থেকে ৮ দিনের একটি কন্ডিশনিং ক্যাম্প হবে টাইগারদের। এখন জানা গেল, সেটাও হবে না।

তার চেয়ে বড় খবর, জাতীয় দলের শ্রীলঙ্কা যাওয়ার সময় গেছে পিছিয়ে। সেই সাথে অনুশীলন শুরুর দিন এবং সূচিও পেছানো হয়েছে। আগে বলা হয়েছিল, ২৩ সেপ্টেম্বর টাইগাররা যাবে কলম্বো। আর তার আগে ১০ থেকে ১৪ সেপ্টেম্বর শেরে বাংলায় ট্রেনিং শুরু হবে।

আজ (মঙ্গলবার) দুপুরে বিসিবি পরিচালক আকরাম খান জানালেন, ‘আমরা জাতীয় দলের শ্রীলঙ্কা যাওয়ার দিন, তারিখ আর প্র্যাকটিস শুরুর সূচিতে একটু পরিবর্তন এনেছি। পরিবর্তিত সূচি অনুযায়ী এখন জাতীয় দল শ্রীলঙ্কা যাবে ২৭ থেকে ২৮ সেপ্টেম্বর। আর অনুশীলন শুরু হবে ২০ সেপ্টেম্বরের পরে।’

দেশ ছাড়ার আগে ক্রিকেটারদের করোনা টেস্ট করানো হবে। সেটা কিভাবে করানো হবে এবং প্র্যাকটিসের সময় ক্রিকেটাররা কোথায় একসাথে থাকবে? এসব নিয়ে আজ দুপুরে ক্রিকেট অপারেশন্স কমিটি, নির্বাচক কমিটি এবং বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সেই বৈঠক শেষে আকরাম খান জাগো নিউজকে জানিয়েছেন ঐ তথ্য। আকরাম আরও জানান, দেশে অনুশীলন শুরুর আগে প্রতিটি ক্রিকেটারকে করোনা টেস্ট করানো হবে। আর ক্রিকেটারদের সুবিধার কথা ভেবে ২০ সেপ্টেম্বর তাদের প্রত্যেকের বাসায় গিয়ে করোনা টেস্ট করানো হবে। তারপর যাদের রিপোর্ট নেগেটিভ আসবে, তাদের সবাইকে একটি হোটেলে ওঠানো হবে।

কোন সে হোটেল? এমন প্রশ্নের জবাবে আকরাম জানান, হোটেল এখনো ঠিক করা হয়নি। আকরাম আরও বলেন, ‘আমরা শ্রীলঙ্কা যাওয়ার আগে হোটেলে থাকা অবস্থায় আরও একবার করোনা টেস্ট করাবো। তারপর ২৭-২৮ সেপ্টেম্বর দল কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করবে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা