,

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত ভারতের পররাষ্ট্র সচিবের

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন আকস্মিক ঢাকা সফরে আসা ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

মঙ্গলবার রাত আটটায় শুরু হয়ে প্রায় এক ঘন্টা এ বৈঠক চলে গণভবনে। বৈঠকে করোনা ভাইরাস মহামারি পরবর্তী সময়ে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।বাণিজ্য, যোগাযোগ, তথ্য-প্রযুক্তি, নিরাপত্তাসহ প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

রাতে বৈঠক শেষে ভারতীয় কূটনৈতিক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। তবে বৈঠকের পর কোন আনুষ্ঠানিক ব্রিফিং করা হয়নি।

এই কূটনৈতিক সূত্র জানায়, সৌজন্য সাক্ষাতে সহযোগিতা আরও বৃদ্ধিতে দিল্লীর বার্তা পৌঁছে দিতেই এ সফরে এসেছেন বলে ভারতের পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান। হর্ষ বর্ধন শ্রিংলা জানান, গত মার্চে মুজিব বর্ষের উদ্বোধনী পর্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগদান করোনার কারণে স্থগিত করতে হয়। তবে ভার্চুয়ালি দুই দেশের মধ্যে যোগাযোগ ছিল। এ সময়ে উচ্চ পর্যায়ে সফর না হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে পাঠিয়েছেন। ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী দুই দেশ যৌথভাবে উদযাপন করবে। রোহিঙ্গা ইস্যুতে ভারতের সহযোগিতামূলক ভূমিকা অব্যাহত থাকবে বলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান ভারতের পররাষ্ট্র সচিব।

সূত্র জানায়, সৌজন্য সাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারত দশটি লোকোমোটিভ ইঞ্জিন প্রদান করায় ধন্যবাদ জানান। করোনার কারণে দুই দেশের মানুষে-মানুষে যোগাযোগ বন্ধ থাকলেও কীভাবে তা শুরু করা যায় তা নিয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে রেল চলাচল করছে। দুই দশের মধ্যে বিমান যোগাযোগ চালুর বিষয় নিয়েও আলোচনা হয়।

সূত্র আরও জানায়, দুই দ্বিপাক্ষিক ইস্যু ছাড়া আঞ্চলিক কোন বিষয় নিয়ে সৌজন্য সাক্ষতে আলাপ হয়নি। বৈঠকে দুই নিবিড় বন্ধু প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, তথ্য-প্রযুক্তি, নিরাপত্তাসহ প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা