,

সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়লো পৃথিবী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে পৃথিবী। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে রোববার এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন তাপমাত্রা পৌঁছেছিল ১৩০ ডিগ্রি ফারেনহাইটে (৫৪.৪ ডিগ্রি সেলসিয়াস)। এটিকেই এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে মনে করা হচ্ছে। খবর বিবিসির।

রোববার দুপুর ৩.৪১ মিনিটে ডেথ ভ্যালিতে এই তাপমাত্রা রেকর্ড করে মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা। আগস্ট মাসেও এমন তাপমাত্রা আগে কখনো দেখা যায়নি।

বিবিসির খবরে বলা হয়েছে, ২০১৩ সালে ডেথ ভ্যালিতে ৫৪ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড হয়েছিলো। প্রায় এক শতাব্দী আগে এই ডেথ ভ্যালিতে ৫৬ দশমিক ৬ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড হয়। তবে সেই রেকর্ড নিয়ে প্রশ্ন আছে। ১৯৩১ সালে তিউনিসিয়াতে ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয় বলে জানা যায়।

যদিও ২০১৬ সালে আবহাওয়া ইতিহাসবিদ ক্রিস্টোফার বার্টের বিশ্লেষণ অনুযায়ী, এই তাপমাত্রার সত্যতা নিয়ে বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে। যে কারণে ডেথ ভ্যালিতে রোববার রেকর্ড করা ৫৪ দশমিক ৪ ডিগ্রি সেন্টিগ্রেডই পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা বলে মনে করা হচ্ছে।

আবহাওয়াবিদ র‌্যান্ডি সারভেনি একটি ই-মেইলে জানিয়েছেন, তিনি যা ইঙ্গিত পেয়েছেন, তাতে এই ১৩০ ডিগ্রি তাপমাত্রার ঘটনা হয়তো সত্যিই। পাশাপাশি তিনি ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল সংস্থাকে প্রাথমিক ভাবে এই রেকর্ড হওয়া তাপমাত্রাকে গ্রহণ করতে সুপারিশ করেছেন। এছাড়া আগামী কয়েক সপ্তাহ ওই এলাকার তাপমাত্রার দিকে নজর রাখা হবে বলেও জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা