,

মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যানের করোনায় মৃত্যু

news-image

নিজস্ব প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধুর সহচর বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের (৭৮) মৃত্যু হয়েছে। রোববার রাত আড়াইটার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সজীব হাসান।

জানা গেছে, গত ৫ আগস্ট বিকেলে সাবেক গণপরিষদ সদস্য ও দুইবারের সংসদ সদস্য আজিজুর রহমানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি জানার পর তার নির্দেশে তাৎক্ষণিক বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে ওইদিন রাতেই তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ১৩ দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর রোববার গভীর রাতে তিনি মারা যান। নির্মোহ আজিজুর রহমান পারিবারিক জীবনে চিরকুমার ছিলেন। মৃত্যুকালে তিনি ভাই, ভাতিজা, ভাতিজিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৭০ সালের নির্বাচনে আ’লীগের টিকিটে ২৭ বছর বয়সে গণপরিষদ সদস্য নির্বাচিত হওয়া আজিজুর রহমান ১৯৮৬ ও ৯১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মুক্তিযুদ্ধে ৪নং সেক্টরের রাজনৈতিক সমন্বয়কের দায়িত্ব পালন করা আজিজুর রহমান ১৯৯১ সালে বিরোধী দলীয় হুইপের দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ প্রবীণ রাজনীতিবিদ মৃত্যুর পূর্ব পর্যন্ত মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট জেলা ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি একাধিকবার মৌলভীবাজার জেলা আ’লীগের সাধারণ সম্পাদক, সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি চলতিবছর স্বাধীনতা পদকে ভূষিত হন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা