শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় বিশ্বে মৃত্যু পৌনে ৮ লাখ ছাড়াল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ মহামারী কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। করোনাভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবনে দুটি দেশের ঘোষণায় বিশ্ববাসী আশার আলো দেখলেও মহামারী ছড়িয়ে পড়ায় শঙ্কা কাটছে না। এরইমধ্যে করোনায় মৃত্যু পৌনে ৮ লাখ ছাড়িয়ে গেছে।

করোনায় মৃত্যু ও প্রাণহানির হিসেব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার বেলা ১১ টা পর্যণন্ত সর্বনাশা করোনায় বিশ্বে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২০ লাখ ৪৯ হাজার ৪৫৭ জন। আর মারা গেছেন ৭ লাখ ৭৭ হাজার ৪৪০ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৮৬৯ জন।

আক্রান্তদের মধ্যে বর্তমানে ৬৪ লাখ ৮০ হাজার ৪৪০ জন চিকিৎসাধীন এবং ৬২ হাজার ৬৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

করোনা আক্রান্ত হয়ে শীর্ষ মৃত্যুবরণকারী দেশগুলোর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৩ হাজার ৭১৬ জন, ব্রাজিলে ১ লাখ ৮ হাজার ৬৫৪ জন, মেক্সিকোতে ৫৭ হাজার ২৩ জন, ভারতে ৫১ হাজার ৯২৫ জন, যুক্তরাজ্যে ৪১ হাজার ৩৬৯ জন, ইতালিতে ৩৫ হাজার ৪০০ জন, ফ্রান্সে ৩০ হাজার ৪২৯ জন ও স্পেনে ২৮ হাজার ৬৪৬ জন।

বাংলাদেশে ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৬৯৪ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬০ হাজার ৫৯১ জন।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। গত ৮ মাস ধরে এটি বিশ্বময় দাপট দেখাচ্ছে। এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ