,

বৌদ্ধ সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর ১ কোটি টাকা অনুদান

news-image

নিউজ ডেস্ক : সোমবার আসন্ন প্রবারণা পুর্নিমা এবং কঠিন চিবর দান উৎসব উদযাপন উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়কে ১ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, ‘বৌদ্ধ সম্প্রদায়ের দু’টি উৎসব উদযাপনের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে (বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্ট) ১ কোটি টাকার চেক দেওয়া হয়েছে।’

তিনি বলেন, অসাম্প্রদায়িকতার চেতনায় বিশ্বাসী প্রধানমন্ত্রী সবসময় নিয়মিতভাবে সব ধর্মের লোকদের সহায়তা দিয়ে থাকেন।

প্রেস সচিব বলেন, ‘এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী বৌদ্ধ সম্প্রদায়ের জন্য এই অনুদান দিয়েছেন যাতে তারা তাদের দু’টি উৎসব যথাযথভাবে পালন করতে পারে।’

বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পুর্নিমা ১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

খবর: বাসস।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা