,

আকস্মিক সফরে হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় আসছেন

news-image

কূটনৈতিক প্রতিবেদক : ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা আকস্মিক সফরে মঙ্গলবার দুপুরে ঢাকায় আসছেন। সোমবার রাতে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হর্ষ বর্ধন শ্রিংলা। এ ছাড়াও তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও ভারতের পররাষ্ট্রসচিবের বৈঠক হবে। বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয়সহ কভিড-১৯ মোকাবেলায় দু’দেশের যৌথ প্রচেষ্টার বিষয়টি গুরুত্ব পাবে।

সাধারণত পররাষ্ট্রসচিব পর্যায়ের সফরে ক্ষেত্রে সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়ে থাকে। তবে এবারের সফরের ক্ষেত্রে বাংলাদেশ কিংবা ভারত কোন তরফ থেকেই সরকারি ঘোষণা দেওয়া হয়নি।

হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের জানুয়ারিতে তিনি ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা