শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুর মিছিলে আরও ৩৭ জন, শনাক্ত ২৫৯৫

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন তিন হাজার ৬৯৪ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৫৯৫ জন। ফলে দেশে এখন শনাক্ত রোগীর সংখ্যা দুই লাখ ৭৯ হাজার ১৪৪। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬৪১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬০ হাজার ৫৯১ জনে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৮৭টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১২ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯টি।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৮ জন পুরুষ এবং নয়জন নারী। এদের ৩১ জন হাসপাতালে এবং ছয়জন বাড়িতে মারা গেছেন। এদের মধ্যে ত্রিশোর্ধ্ব ছিলেন তিনজন, চল্লিশোর্ধ্ব আটজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ্ব ছিলেন ১৮ জন। ঢাকা বিভাগের ছিলেন ২০ জন, চট্টগ্রাম বিভাগের চারজন, রাজশাহী বিভাগের তিনজন, খুলনা বিভাগের ছয়জন, বরিশাল বিভাগের একজন এবং রংপুর বিভাগের ছিলেন তিনজন। আর মোট মৃতদের মধ্যে পুরুষ দুই হাজার ৯১৮ জন (৭৮ দশমিক ৯৯ শতাংশ) এবং নারী ৭৭৬ জন (২১ দশমিক ০১ শতাংশ)।

শনাক্ত, সুস্থতা ও মৃত্যুর হার
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৭২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৫৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

গতকালের পরিস্থিতি
গতকাল রোববারের (১৬ আগস্ট) প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জন মারা গেছেন। ১০ হাজার ১৮টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ২৪ জনের মধ্যে। দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ৬৪ জনের। সে তথ্য জানানো হয় ৩০ জুনের বুলেটিনে। সর্বোচ্চ শনাক্তের রেকর্ড চার হাজার ১৯ জনের, যা জানানো হয় ২ জুলাইয়ের বুলেটিনে।

বৈশ্বিক সর্বশেষ
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাস এখন গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। এতে আক্রান্তের সংখ্যা দুই কোটি ১৮ লাখ ৪২ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা সাত লাখ ৭৩ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা এক কোটি ৪৫ লাখ ৭০ হাজারেরও বেশি। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ