,

কুমিল্লা মেডিকেলে করোনা উপসর্গে ১০ জনের মৃত্যু

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন মারা গেছেন। তাদের মধ্যে সাতজন পুরুষ এবং তিনজন নারী। সোমবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য জানান।

সর্বশেষ মারা যাওয়া ১০ জন হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সামছুল আলম (৬০), চান্দিনা উপজেলার নুরুল ইসলাম (৭৫), বরুড়া উপজেলার ফাতেমা (৬০), লাকসাম উপজেলার নুরুল আমিন (৬০), কুমিল্লা নগরীর রেইসকোর্সের ফয়সাল চৌধুরীর স্ত্রী রিয়া (৩০), কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোতাহেরের স্ত্রী নাসরিন (৪০), চান্দিনা উপজেলার আবদুল মালেক (৬৫), মনোহরগঞ্জ উত্তর হাওলার মাহমুদুর রহমান (৬০), চৌদ্দগ্রাম উপজেলার সাহিদুল (৫০) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সহিদাবাদ সামছুজ্জামান (৫৫)।

উল্লেখ্য, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে এবং করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩৬৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, কুমিল্লায় এই পর্যন্ত ছয় হাজার ২৩৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে চার হাজার ৭৫৩ জন এবং মৃত্যু হয়েছে ১৫৬ জনের।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা