,

ভারতে ৩ কোটি ছাড়াল করোনা টেস্ট

news-image

অনলাইন ডেস্ক : ভারত এখন করোনাভাইরাসের (কভিড-১৯) হটস্পট। প্রাণঘাতী এই ভাইরাসের লাগাম টেনে ধরতে যত বেশি সম্ভব করোনা টেস্ট তথা নমুনা পরীক্ষার ওপর জোর দিচ্ছে দেশটির সরকার।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) সোমবার জানিয়েছে, ১৬ আগস্ট ৭ লাখ ৩১ হাজার ৬৯৭টি নমুনা পরীক্ষা হয়েছে।

এ নিয়ে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে ৩ কোটি ৪১ হাজার ৪০০টি নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এই সময় জানায়, ভারতে লাফিয়ে বেড়ে চলেছে করোনাভাইরাস সংক্রমণ। গত বৃহস্পতিবার একদিনে সংক্রমিতের সংখ্যা প্রায় ৬৭ হাজারের কাছে চলে যায়। এখন পর্যন্ত সেটাই একদিনে সর্বোচ্চ সংক্রমণ।

এরপর থেকে একদিনে সংক্রমণ ৬০ হাজারের ওপরে থাকলেও সোমবার তা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৯৮১ জন। মৃত্যু হয়েছে আরও ৯৪১ জনের।

সোমবার সকালে প্রকাশিত মেডিকেল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৪৭ হাজার ৬৬৩ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫০ হাজার ৯২১ জন।

ভারতে এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৮৬৫ জন। মৃত্যু হয়েছে ২০ হাজার ৩৭ জনের।

আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ৫৫ জন। মারা গেছেন ৫ হাজার ৭৬৬ জন। তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি