,

ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর সেতুতে টোল আদায়ের সিদ্ধান্ত বাতিলের দাবি

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর সেতুতে টোল আদায়ের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন পরিবহন ব্যবসায়ীরা। রোববার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধেরও দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে গত চার মাস ধরে পরিবহন ব্যবসায়ী ও শ্রমিকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এরই মধ্যে গত ২৯ জুলাই শাহবাজপুর এলাকায় নবনির্মত সেতুতে যানবাহন পারাপারে টোল আদায়ের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের এ সিদ্ধান্ত লোকাল বাস মালিকদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াবে।
তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার উত্তরাঞ্চলের যাত্রীদের সুবিধার্থে ২৩৬টি লোকাল বাসের মধ্যে মেড্ডা-সাতবর্গ ও কাউতলি-সাতবর্গ রুটে ৫২টি গাড়ি প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলাচল করে।
এ দুই রুটে বাসগুলো দিনে ছয়-সাতবার শাহবাজপুর সেতু দিয়ে যাতায়াত করে। এমনিতেই পরিবহন ব্যবসায়ীরা লোকসানে আছেন, এখন যদি সেতুর টোল দিতে হয় তাহলে ব্যবসায়ীরা পরিবহন ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নেবে। এতে করে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বে। সংবাদ সম্মেলনে টোল আদায়ের সিদ্ধান্ত বাতিল না করলে পূর্বাঞ্চলের সব জেলায় পরিবহন সংশ্লিষ্টদের নিয়ে পরিবহন ধর্মঘট ডাকার হুঁশিয়ারিও দেয়া হয়। যদি টোল আদায় করতেই হয়, তাহলে ব্রাহ্মণবাড়িয়ার লোকাল বাসগুলোকে টোলমুক্ত সুবিধা দেয়ার দাবি জানান পরিবহন ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন জমশেদ, কোষাধ্যক্ষ কাউসার আহমেদ, জেলা লোকাল বাস পরিচালনা কমিটির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক নিয়ামত খান, শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. সেলিম ও সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা