১২৭ বাংলাদেশিকে ফিরিয়ে দিলো আরব আমিরাত

news-image

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি বিমানবন্দরে গত শনিবার ভোর থেকে এয়ার এরাবিয়া ফ্লাইটের ৫১ জন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮১ জনসহ মোট ১৩২ জন যাত্রী আটকা ছিলেন। এর মধ্যে ১২৭ জনকেই বাংলাদেশে ফেরত পাঠিয়েছে আবুধাবি। বাকি পাঁচজনকে তাদের স্থানীয় স্পন্সররা নিয়ে গেছেন।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে টানা দুদিন চেষ্টা করেও বিষয়টি সমাধান না হওয়ায় আজ সোমবার ভোরে ফিরে যেতে হয়েছে বিমানের ৭৭ জন যাত্রীকে। আর এয়ার এরাবিয়ার হতভাগা ৫০ জন যাত্রীকে সোমবার দিনে অথবা রাতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আমিরাত সরকারের নিয়ম অনুযায়ী, এয়ারলাইন্সগুলোকে তাদের যাত্রীদের নিয়ে আসার পূর্বে আবুধাবি ইমিগ্রেশন থেকে API (Advances passengers Information) নিতে হয়। কিন্তু বিমান ও এয়ার এরাবিয়া এয়ারলাইন্স ঢাকা থেকে আসার আগে কতজন যাত্রী নিয়ে আসছেন এবং যাত্রী কারা ছিলেন সে তথ্য আবুধাবি ইমিগ্রেশনকে না দেওয়ায় অর্থাৎ API না দেওয়ায় আবুধাবি ইমিগ্রশন মোট ১২৭ জন যাত্রীকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিচ্ছেন বলে জানিয়েছেন দূতাবাসের লেবার কাউন্সিলর মুহাম্মদ আবদুল আলিম মিয়া।

যাত্রীদের বিষয়ে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর বলেন, ‘শনিবার সকাল থেকে রোববার রাত পর্যন্ত আমরা সব পর্যায়ে চেষ্টা করেছি কিন্তু বিষয়টি আমিরাতের আইনের পরিপন্থী হওয়ায় সফল হতে পারিনি।’

এয়ারলাইন্সগুলোকে যাত্রী নিয়ে আসার আগে আমিরাত সরকারের শর্তাবলী মেনে আসা উচিত বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও মিশরের প্রায় ৪শ যাত্রীকেও একই সমস্যার কারণে আবুধাবি ফিরিয়ে দিয়েছে বলে জানান রাষ্ট্রদূত।

আটকে থাকা মুহাম্মদ ইমরান হোসেন নামের একজন যাত্রী রাত রোববার ২টা ৪৫ মিনিটে টেলিফোনে বলেন, ‘এখন আমাদেরকে হোটেল থেকে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, মানে আমাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে দেশ আমাদের জন্য কিছুই করতে পারলো না?’ কিছুক্ষণ চুপ থেকে হতাশ কণ্ঠে, ‘আল্লাহ হাফেজ’ বলে বিদায় নিলেন এ যাত্রী।

জানা গেছে, সোমবার আমিরাত সময় ভোর ৪টা ৪৫ মিনিটে BG-228 ফ্লাইটে করে দেশে যাত্রা করেছেন ৭৭ জন প্রবাসী।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ