বিয়ে ভেঙেই গেল পরীমনির

news-image

বিনোদন প্রতিবেদক : গত মার্চ মাসে হঠাৎ বিয়ের খবর জানিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। নির্মাতা কামরুজ্জামান রনির সঙ্গে বিয়ের পর পাঁচ মাস কেটে গেলেও পরীমনির স্বামী বা সংসারের কোনো খবর নেই। এমনকি নানা সময়ে ফেসবুকে নিজের অনেক ছবি পোস্ট করলেও স্বামীর সঙ্গে কোনো ছবি শেয়ার করেননি পরীমনি।

জানা গেছে, স্বামী ও সংসার নিয়ে কিছু বলতে রাজি নন তিনি। সেই বিয়ে ভেঙে গেছে। এখন তারা আলাদা থাকছেন। অন্যদিকে পরীমনি বা দাম্পত্য জীবন নিয়ে কোনো কথা বলতে চাননি কামরুজ্জামান রনি। বিয়ে ভেঙে গেছে কি না, জানতে চাইলেও কোনো উত্তর দেননি।

ঈদুল আজহায় সহকারী শিল্পীদের জন্য এফডিসিতে কোরবানি দিয়েছেন পরীমনি। নিজের হাতে সবার হাতে মাংস তুলে দিয়েছেন তিনি। গত কয়েক বছর কোরবানির মাংস বিতরণের সময় তার সঙ্গে থাকতেন তার প্রেমিক।

কিন্তু বিয়ের পর প্রথম কোরবানিতে এফডিসিতে তার সঙ্গে তার বরকে দেখা যায়নি। এতে বিয়ে ভেঙে যাওয়ার সন্দেহ আরও ঘনীভূত হয়েছে সবার মধ্যে। চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই বলেছেন, তাদের সংসার আসলেই টিকল না।

বরের কথা জানতে চাইলে এড়িয়ে যান পরীমনিও। তার সাবেক বন্ধুদের অনেকেই মনে করেন, ইচ্ছা হয়েছিল, তাই বিয়ে করেছিলেন তিনি। বরের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। গণমাধ্যমে বরের প্রসঙ্গ এলে সাফ জানিয়ে দেন, স্বামীর বিষয় যেন না টানা হয়। বিয়ে নিয়ে তিনি কথা বলতে চান না।

তবে পরীমনির বর কামরুজ্জামান রনি বলেন, ‘বিয়ের সময়ও আমি কোনো কথা বলিনি। এখনো বলতে চাই না। আমি কাজে মনোযোগ দিয়েছি। কাজ নিয়েই থাকতে চাই।’

২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি এক সাংবাদিকের সঙ্গে পরীমনির প্রেমের খবর প্রকাশিত হয়। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি বেশ ঢাকঢোল পিটিয়ে তাদের বাগদান সম্পন্ন হয়। গত ৯ মার্চ দিবাগত রাতে অভিনয়শিল্পী ও পরিচালক হৃদি হকের অফিসে কাজি ডেকে বিয়ে করেন পরীমনি ও পরিচালক কামরুজ্জামান রনি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ