,

চীনকে হুঁশিয়ারি ভারতের রাষ্ট্রপতির

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবার লাদাখের গালওয়ান উপত্যকায় সেনা সংঘর্ষ নিয়ে মুখ খুললেন। তিনি দেশটির ৭৪তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে চীনকে হুঁশিয়ারি দিয়ে বললেন, ‘গালওয়ানে ভারতের সেনারা সাহসিকতার পরিচয় দিয়েছে। দেশের নিরাপত্তার জন্য আত্মবলিদান দিয়েছে। তাঁদের সম্মান জানাই। ভারত শান্তিতে বিশ্বাসী। কিন্তু কেউ যদি আগ্রাসী নীতি নেয়, তাহলে সেই আগ্রাসনবাদীদের যোগ্য জবাব দিতেও জানে।’ খবর ইকোনমিক টাইমস এর।

করোনা প্রকোপের কারণে এ বছর অনেকটা অনাড়ম্বরভাবেই পালিত হবে ভারতের স্বাধীনতা দিবস। সে প্রসঙ্গ উত্থাপন করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আরও বলেন, ‘এবারের স্বাধীনতা দিবস তেমন জাঁকজমকের সঙ্গে উদযাপিত হবে না। তবু আজ আমাদের করোনাযোদ্ধাদের কথা ভাবতে হবে। চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা নিজেদের উজাড় করে দিয়ে পরিষেবা দিয়ে চলেছেন। দুর্ভাগ্যের বিষয়, তাঁদের অনেকেই এই রোগের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। আজ তাঁদের কথা ভুলে গেলে চলবে না। তাঁদের পাশে দাঁড়াতে হবে।’

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি