শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিনটি শর্তে প্রতিবেশী দেশ ভারত ভ্রমণের অনুমতি

news-image

অনলাইন ডেস্ক : তিনটি শর্তে প্রতিবেশী দেশ ভারত ভ্রমণের ভিসার অনুমতি দেওয়া হয়েছে। যেকোনও উদ্দেশ্যে ভারত-বাংলাদেশ যাতায়াত করতে চাইলে উভয় দেশের পাসপোর্টযাত্রীদের এই শর্তগুলো এবার থেকে মানতে হবে। তারপরই ভারত-বাংলাদেশ প্রবেশের অনুমতি মিলবে পাসপোর্ট যাত্রীদের।

শুক্রবার (১৪ আগস্ট) বিকালে শর্তের বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মহসিন কবির খান। শর্তগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশি পাসপোর্টধারীদের ভারতে যাওয়ার জন্য বৈধ পাসপোর্ট ও ২০২০ সালের ১ জুলাই ইস্যুকৃত ভিসা থাকতে হবে। পাশাপাশি ভারতীয় হাই-কমিশনের অনুমতিপত্র এবং যাত্রীর কোভিড-১৯ এর নেগেটিভ সার্টিফিকেট লাগবে। সেটা ৭২ ঘণ্টার মধ্যে হতে হবে। আর তখনই ভারতে প্রবেশ করা যাবে। একই পদ্ধতিতে ভারতীয় পাসপোর্টযাত্রীদের বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে নতুন ভিসা, স্বরাস্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র ও কোভিড-১৯ এর নেগেটিভ সার্টিফিকেট। সেটাও ৭২ ঘণ্টার (৩ দিনের) মধ্যে হতে হবে। তবেই বাংলাদেশে প্রবেশে অনুমতি মিলবে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের।

করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে গত ১৩ মার্চ থেকে অনেক ভারতীয় পাসপোর্টধারী যাত্রী আটকে আছে বাংলাদেশে। কিন্তু সেই থেকে ভারতে আটকে থাকা বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা নিজ দেশে ফিরতে পারলেও বাংলাদেশে অবস্থান করা ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা এখনও তাদের দেশে ফিরতে পারেননি। ইতোমধ্যে অনেকের ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে।
তাদের দেশে ফেরার ক্ষেত্রেও রয়েছে নতুন শর্ত। শর্তের মধ্যে রয়েছে বৈধ পাসপোর্ট, ভিসা নবায়ন (জরিমানা ব্যতীত ভিসা ও ফি প্রদান পূর্বক) ভারতীয় হাই কমিশনের অনুমতিপত্র ও কোভিড-১৯ এর নেগেটিভ সার্টিফিকেট। সেই সার্টিফিকেট ৭২ ঘণ্টার মধ্যে হতে হবে। তারপর দেশে ফেরার আদেশ পাবেন তারা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ