,

কনে সুন্দরী নন, তাই আত্মহত্যার চেষ্টা বরের

11371_1আন্তর্জাতিক ডেস্ক : কনে সুন্দরী নন, তাই বিয়ের আসর ছেড়ে হ্রদে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বরের। চীনের মধ্য হুবেই প্রদেশে এই ঘটনাটি ঘটেছে। হ্রদে পড়ে একজনের ডুবে যাওয়ার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, উপুড় হয়ে হবু বর তখন পানিতে ভাসছিলেন। তাঁকে উদ্ধার করা হয়। জানা গেছে, কাঙ হু নামের ৩৩ বছরের ওই যুবকের হবু স্ত্রীকে একেবারেই পছন্দ হয়নি। তিনি বলেছেন, তাঁর ইচ্ছার বিরুদ্ধে বাবা-মা জোর করে তাঁর বিয়ে দেয়ার চেষ্টা করছিল। কিন্তু প্রথম দর্শনেই স্ত্রীকে দেখে অপছন্দ হয় তাঁর। তিনি জানিয়েছেন, তাঁর স্ত্রী সুন্দরী ও আকর্ষণীয় নন। কিন্তু বাবা-মা জোর করায় বিয়ের আসর অবধি পৌঁছতে বাধ্য হন তিনি। বিয়ের আসরেই কনের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। এরপর হ্রদে ঝাঁপ দেন ওই যুবক। স্থানীয় কিছু লোকজন ওই যুবককে ঝাঁপ দিতে দেখে পুলিশ ও উদ্ধারকারী দলকে খবর পাঠায়। তাঁকে হ্রদের পানিতে ভাসতে দেখে তড়িঘড়ি উদ্ধার কাজ শুরু করে উদ্ধারকারী দল। এরপরই তাঁকে জীবিত অবস্থায় ওই হ্রদ থেকে উদ্ধার করা হয়। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ