,

অপরিবর্তিত প্রণব মুখার্জির অবস্থা

news-image

অনলাইন ডেস্ক : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অবস্থার কোনো পরিবর্তন হয়নি। ভেন্টিলেটরেই আছেন তিনি। তবে তার শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্যারামিটারের অবস্থা স্থিতিশীল রয়েছে।

শুক্রবার সকালের মেডিকেল বুলেটিনে এ কথা জানিয়েছে দিল্লি ক্যান্টনমেন্টের রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবারে বুলেটিনে বলা হয়, রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার উন্নতি হয়নি, গভীর কোমায় আচ্ছন্ন রয়েছেন তিনি।

এদিকে প্রণবের ছেলে অভিজিত্‍‌ মুখার্জি সুস্থ থাকাকালীন বাবার এর আবদারের কথা তুলে ধরে জানান, প্রণব তাকে গ্রামের বাড়ি থেকে কাঁঠাল এনে খাওয়াতে বলেছিলেন। সেই মতো একটি বড় কাঁঠাল এনে বাবাকে খাইয়ে ছিলেন অভিজিত্‍‌।

তিনি‌ বলেন, ‘আমি বাবার জন্য কাঁঠাল আনতে কলকাতা থেকে আমাদের গ্রাম মীরাটি গিয়েছিলাম। ২৫ কেজির একটি ফল নিয়ে আসি। ৩ আগস্ট দিল্লিগামী একটি ট্রেনে উঠি, গিয়ে বাবার সঙ্গে দেখা করি।’

অভিজিত্‍‌ আরও বলেন, ‘সে দিনই তিনি কিছু কাঁঠাল খান। সৌভাগ্যবশত তাতে তার সুগার বাড়েনি। তিনি দারুণ আনন্দ পেয়েছিলেন… তখনো তিনি অসুস্থ ছিলেন না।’

জানা গেছে, গত রবিবার রাতে বাথরুমে পড়ে গিয়ে কপাল ও রগে চোট পান প্রণব। সোমবার সকালে তাকে নিয়ে আসা হয় আর অ্যান্ড আর হাসপাতালে।

সিটি স্ক্যানে ধরা পড়ে, সাবেক এই রাষ্ট্রপতির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে, যে ব্লাড ক্লট-কে ডাক্তারি পরিভাষায় বলে ‘সাবডিউরাল হেমাটোমা’।

বছর ছয়েক আগে হৃদযন্ত্রে ব্লকেজের সমস্যা দেখা দেওয়ার পর থেকেই নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকেন প্রণব মুখার্জি। সেই সংক্রান্ত শারীরিক পরীক্ষার জন্যই তিনি দিল্লির একটি হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তার সোয়াব টেস্ট হয়।

সোমবার দুপুরে প্রণব টুইট করেন, ‘অন্য একটি কারণে হাসপাতালে যাওয়ার পরে আমার কভিড-১৯ পরীক্ষা হয়েছিল। আজ রিপোর্ট পজিটিভ এসেছে। এই পরিস্থিতিতে অনুরোধ করছি, গত এক সপ্তাহে আমার সংস্পর্শে যারা এসেছিলেন, তারা যেন আইসোলেশনে যান এবং কভিড-১৯ পরীক্ষা করান।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা