,

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগের বিধিনিষেধ প্রত্যাহার

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনার সময়ে বিদেশি শ্রমিক নিয়োগে মালয়েশিয়ান সরকার যে সীমা বেঁধে দিয়েছিল, সেটি আর থাকছে না। বৃহস্পতিবার বিকেলে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে।

গত মাসে মন্ত্রণালয়টি থেকে বলা হয়েছিল, স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থান বাড়াতে সব সেক্টরে নির্ধারিত হারে বিদেশি শ্রমিক নিয়োগ দিতে হবে।

মালয়েশিয়ান সরকারের তথ্য অনুযায়ী, জুলাই মাসে দেশটিতে ৬৭ হাজার স্থানীয় মানুষ কাজ হারিয়েছেন। বিদেশিদের মধ্যে চাকরি গেছে ৪ হাজার ৭০০ জনের।

‘কিছু নিয়োগদাতা প্রতিষ্ঠান জানিয়েছে তারা প্রয়োজন অনুযায়ী স্থানীয় কর্মী পাচ্ছেন না, তাই বেশ কিছু বিদেশি কর্মী তাদের দরকার,’ মন্ত্রী সারাভানান মুরুগান বিবৃতিতে বলেন, ‘তাদের অনুরোধ মেনে বিধিনিষেধ ওঠানো হল।’

বিধিনিষেধ ওঠালেও সারাভানান কোম্পানিগুলোকে বেশি বেশি স্থানীয় শ্রমিক নিয়োগের আহ্বান জানিয়েছেন।

মালয়েশিয়ায় প্রায় ২১ লাখ বৈধ বিদেশি শ্রমিক কাজ করেন।

বিবৃতিতে বলা হয়েছে, কাজ হারানোর আগে বিদেশি শ্রমিকেরা যে সেক্টরে কাজ করতেন তাদের সেই সেক্টরেই পুনঃনিয়োগ দিতে হবে।

বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে শ্রমিকদের কভিড-১৯ টেস্ট করাতে হবে এবং সেসব তথ্য দিয়ে ফরম পূরণ করে মালিকদের অবশ্যই প্রথমে পুত্রজায়ায় শ্রমিক অধিদপ্তরের প্রধান কার্যালয় বরাবর ডাকযোগে বা ই-মেইলে আবেদন করতে হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা