,

গাইবান্ধায় রাস্তায় সন্তান প্রসব, ৩ সদস্যের তদন্ত কমিটি

news-image

নিউজ ডেস্ক : গাইবান্ধায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে গত ১১ আগস্ট (মঙ্গলবার) রাতে সেবা না পেয়ে রাস্তায় একজন গর্ভবতী মায়ের প্রসব সংক্রান্ত ঘটনার অনুসন্ধানে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছে পরিবার পরিকল্পনা অধিদফতর।

বৃহস্পতিবার পরিবার পরিকল্পনা অধিদফতর মহাপরিচালক এ বিষয়ে সংবাদ মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।

রংপুর বিভাগের পরিবার পরিকল্পনা পরিচালককে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট ওই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন উপপরিচালক, পরিবার পরিকল্পনা, গাইবান্ধা এবং সহকারী পরিচালক (সিসি) এবং জেলা কনসালটেন্ট (এফসিএস-কিউআইটি)।

কমিটিকে আগামী ২ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট