সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের চেহারা লাগানো মাস্ক পরে ভাইরাল বিজেপি মন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : করোনা মহামারী থেকে রেহাই পেতে মাস্ক এখন মানুষের জীবনে অত্যাবশকীয় বস্তু হয়ে পড়েছে। মাস্ক ছাড়া বাইরে বের হলে জেল-জরিমানার আইনও করা হয়েছে অনেক দেশে।

সারাক্ষণ মাস্ক মুখে পড়ে থাকতে থাকতে মানুষের চেহারাও অপরিচিত ঠেকছে বলা যায়। ফলে চেহারা প্রিন্ট করে মাস্ক পরতেও দেখা যাচ্ছে মানুষকে।

করোনার ট্রেন্ড ধরতে মানুষের চেহারার মাস্ক (ফেস প্রিন্টেড মাস্ক) বিক্রি করছে ফটো স্টুডিওগুলো। এ নিয়ে মজাদার মিম শেয়ার হয়েছে অনলাইনেও।

এর মধ্যে ভারতের এক বিজেপি মন্ত্রী নিজ চেহারা প্রিন্ট করা মাস্ক পরে ভাইরাল হয়েছেন।

ফেস প্রিন্টেড মাস্ক পরেই ঘুরে বেড়াচ্ছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, বাইরে বেরোনোর সময় মন্ত্রীর মুখে মাস্ক রয়েছে। কিন্তু সেই মাস্কের কারণে মুখের যে অংশ ঢাকা পড়ে যাচ্ছে, সেই অংশের ছবিই ওই মাস্কে আঁকা।

নরোত্তম মিশ্রর সেই মাস্কের ছবি অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অনেক মানুষ মন্ত্রীকে দেখে হাসি-তামাশা করেছেন। নেটিজেনরাও ঠাট্টা-বিদ্রূপে মেতে উঠেছেন। তবে অনেকের বাহবাও পান এ বিজেপি নেতা।

এএনআইয়ের ন্যাশনাল ব্যুরো চিফ নবীন কাপুর মন্ত্রীর ছবি টুইটারে শেয়ার করেছেন। তিনি লেখেন, মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র দারুণ এক্সপেরিমেন্ট করেছেন।

পোস্টের নিচে কেউ মন্তব্য করেছেন, বছরের সেরা মাস্ক। আবার কারও কারও মতে, মর্যাদাহানিকর। একজন মন্ত্রী হিসেবে এমন মাস্ক পরে তিনি ঠিক করেননি। কেউ বলেছেন, ভালো পদক্ষেপ। প্রত্যেকের এ ধরনের মাল্ক পরে রাস্তায় বেরোনো উচিত।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী