সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একাকী গণপরিবহনে ভ্রমণের ক্ষেত্রে পুলিশের পরামর্শ

news-image

অনলাইন ডেস্ক : গণপরিবহনে একাকী ভ্রমণের ক্ষেত্রে কিছু পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার সংস্থাটির এক ফেইসবুক পেজে পোস্টে বিষয়টি তুলে ধরা হয়।

সেখানে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নিচের পরামর্শগুলো অনুসরণ করতে বলা হয়েছে—

কোন গাড়িতে যাত্রী সংখ্যা খুব কম হলে সেই গাড়িতে ভ্রমণের বিষয়ে সতর্ক থাকুন অথবা অধিক যাত্রী সংবলিত গাড়ির জন্য অপেক্ষা করুন।

একাকী ভ্রমণের সময় গাড়িতে ঘুম পরিহারের চেষ্টা করুন।

বিভিন্ন স্টপেজে যাত্রী নেমে গিয়ে গাড়িতে যাত্রী সংখ্যা খুব কমে এলে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত সতর্ক থাকুন।

এমন পরিস্থিতিতে আপনার পরিবারের কাউকে অথবা নির্ভরযোগ্য কাউকে মোবাইল ফোনে কল করে একটু উচ্চ শব্দে (গাড়ির ভেতরে থাকা অন্যান্য যাত্রীদের শুনিয়ে শুনিয়ে) আপনার গাড়ির নাম, বর্তমান অবস্থান এবং গন্তব্যস্থল সম্পর্কে জানিয়ে রাখুন। এমনকি, সে মুহূর্তে গাড়িতে কতজন যাত্রী অবস্থান করছেন তার সংখ্যা এবং গাড়ির স্টাফসহ যাত্রীদের সংক্ষিপ্ত বিবরণও জানিয়ে রাখতে পারেন।

আপনার গন্তব্যে পোঁছার আগেই গাড়ির সব যাত্রীরা নেমে গেলে তাদের সঙ্গে সে স্টপেজেই নেমে পড়ুন এবং আপনার পরিবারের কাউকে মোবাইলে কল করে সেখানে এসে আপনাকে নিয়ে যেতে বলুন।

আপনাকে নিতে আসা ব্যক্তিটি ওই স্থানে এসে না পৌঁছানো পর্যন্ত, প্রয়োজন মনে করলে, আপনার সঙ্গে থাকার জন্য যাত্রীদের মধ্য হতে আপনার দৃষ্টিতে নির্ভরযোগ্য কাউকে অনুরোধ করতে পারেন কিংবা যদি অনিরাপদবোধ করেন তাহলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সাহায্য নিন।

এ ছাড়া যাত্রীর সংখ্যা খুব কম থাকা অবস্থায় যদি গাড়ির ভেতরে থাকা কারো মধ্যে অস্বাভাবিক চঞ্চলতা লক্ষ্য করেন এবং প্রয়োজন ছাড়াই গাড়ির দরজা এবং জানালা বন্ধ করে দিতে দেখেন, তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি পুলিশকে জানান।

একাকী ভ্রমণের ক্ষেত্রে যে কোনো সময় আপনি অনিরাপদ বোধ করলে ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সাহায্য নিতে পারেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী