সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন নেতৃত্বের জন্য কাঁদছে আমেরিকা : কমলা হ্যারিস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সদ্য রানিংমেট করা কমলা হ্যারিসকে নিয়ে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় দেখা গেল ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।

আলজাজিরা জানায়, বুধবার নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একহাত নেন বাইডেন ও কমলা।

প্রায় এক মাসের বিচার-বিশ্লেষণ শেষে মঙ্গলবার কমলাকে ‘রানিংমেট’ হিসেবে ঘোষণা করেন বাইডেন।

৫৫ বছর বয়সী এই নারী যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম এশিয়ান-আমেরিকান কিংবা কৃষ্ণাঙ্গ রাজনীতিবিদ, যিনি প্রেসিডেন্ট নির্বাচনের টিকিট পেলেন।

পরদিনই বাইডেনের সঙ্গে নির্বাচনী প্রচারণায় নামেন কমলা। সেখানে করোনা মহামারী মোকাবিলায় ট্রাম্পের নেতৃত্বের ঘাটতি নিয়ে আক্রমণ করেন তিনি।

কমলা বলেন, ‘ভাইরাসটি প্রায় প্রতিটি দেশেই প্রভাব ফেলেছে। তবে যে কোনও উন্নত দেশের চেয়ে আমেরিকার যে বাজে পরিস্থিতি হয়েছে তার কারণ রয়েছে।’

তিনি বলেন, ‘এটি ট্রাম্পের ব্যর্থতা, শুরুতে তিনি এটিকে (করোনাভাইরাস) গুরুত্ব দেননি। করোনা টেস্ট চালানো, সামাজিক দূরত্ব মানা এবং মাস্ক পরা নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দেন। তিনি এমন বিভ্রান্তিকর যে, তার বিশ্বাস তিনি বিশেষজ্ঞদের থেকেও ভাল জানেন।’

ভারতীয়-আফ্রিকান বংশোদ্ভূত এ রাজনীতিবিদ বলেন, শতাব্দীর সবচেয়ে জনস্বাস্থ্য সংকটে আমরা। মহামারী নিয়ে প্রেসিডেন্টের (ডোনাল্ড ট্রাম্প) অব্যবস্থাপনা বড় ধরনের অর্থনৈতিক সংকটে ডুবিয়েছে।

তিনি বলেন, ‘নতুন নেতৃত্বের জন্য কান্না করছে আমেরিকা। যদিও আমাদের একজন প্রেসিডেন্ট আছে, কিন্তু তিনি নিজেকে নিয়েই ভাবেন বেশি, মানুষদের নিয়ে নয়-যারা তাকে নির্বাচিত করেছিল।’

বাইডেন সম্পর্কে কমলা বলেন, ‘তিনি (বাইডেন) এমন একজন, যিনি কখনো বলেন না যে, কেন এমনটা আমার সঙ্গে হচ্ছে। বরং তিনি জিজ্ঞাসা করেন, আমি আরও ভাল করতে কী করতে পারি। আরেকজনের প্রতি তার এমন সহানুভূতি ও দায়িত্ববোধ-যার কারণে তার রানিংমেট হতে পেরে আমি গর্বিত।’

এর আগে ৫৫ বছর বয়সী কমলাকে রানিংমেট নির্বাচিত করে তাকে ‘অকুতোভয় যোদ্ধা’ আখ্যা দেন বাইডেন।

এক টুইটে এই ডেমোক্র্যাট প্রার্থী লিখেন, ‘আমার রানিংমেট হিসেবে অকুতোভয় যোদ্ধা কমলা হ্যারিসকে নির্বাচনের ঘোষণা দিতে পেরে আমি সম্মানিত।’

ক্যালিফোর্নিয়ার ফার্স্ট-টার্ম সিনেটর কমলাকে তিনি দেশের ‘অন্যতম নিখুঁত সরকারি কর্মী’ হিসেবেও পরিচয় করান।

মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে ‘কমলা দেবী হ্যারিস’কে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতো মিশ্র জাতিসত্তার রাজনীতিবিদ হিসেবে পরিচয় করানো হয়েছে।

অকল্যান্ডে জন্ম নেয়া কমলাকে অনেকে ‘ফিমেল ওবামা’ও বলে থাকেন। তিনি ক্যালিফোর্নিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল এবং সানফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ছিলেন।

২০১৯ সালে মার্টিন লুথার কিংয়ের জন্মদিনে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী