সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারিনা কাপুর আবার মা হতে যাচ্ছেন

news-image

বিনোদন ডেস্ক : বলিউড সুন্দরী কারিনা কাপুর আবার মা হতে যাচ্ছেন। এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে সাইফ-কারিনা দম্পতির কোলজুড়ে আসে তৈমুর আলী খান।

সাইফের পিআর টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, খান পরিবারে নতুন অতিথি আসছে। অর্থাৎ ফের বাবা হচ্ছেন সাইফ আলি খান। দ্বিতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা কারিনা কাপুর খান।

পিআর টিম সাইফ, কারিনার ভক্ত ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানানো হয়েছে। অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য শোনা যায়নি কারিনা কাপুর খানের থেকে। খবর এনডিটিভির

পাঁচ বছর প্রেম করার পর ২০১২ সালের ১৬ অক্টোবর গাঁটছড়া বাঁধেন পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খান এবং ‘হিরোইন’ তারকা কারিনা কাপুর খান। তাদের ঘরে প্রথম সন্তান আসে তৈমুর।

ওই সময় প্রায় উৎসবে মেতে ওঠেন তাদের ভক্তরা। জন্মের পর থেকে তৈমুরের বেড়ে ওঠা, সবকিছুকেই সেলিব্রেট করতে শুরু করেন দুই তারকার ভক্তরা। শুধু তাই নয়, ক্রমাগত লাইমলাইটে থাকা তৈমুরের আদলে একটি পুতুলও তৈরি হয়ে যায়। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায় নেটিজেনদের মধ্যে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী