,

লাকসামে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

news-image

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার লাকসামে গর্ভধারণের সাত মাসের মাথায় শারমিন আক্তার (২৫) নামে এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। এর মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে। নির্দিষ্ট সময়ের আগে প্রসব হওয়ায় বাচ্চাগুলোর ওজন কম হয়েছে। মা সুস্থ থাকলেও বাচ্চাগুলো ঝুঁকিতে রয়েছে।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে লাকসাম বেসরকারি একটি (জেনারেল হসপিটাল) হাসপাতালে ওই পাঁচ সন্তানের জন্ম দেন প্রসূতি শারমিন।

তিনি সদর উপজেলার উত্তরদা ইউনিয়নের পোলইয়া গ্রামের খন্দকারবাড়ির হাফেজ মিজানুর রহমানের স্ত্রী।

হাসপাতাল সূত্র জানায়, মাত্র সাত মাসের মাথায় শারমিন বাচ্চা প্রসব করেছেন। একসঙ্গে পাঁচ বাচ্চার প্রসবে অনেক ঝুঁকি ছিল। তবে মা সুস্থ থাকলেও ওজন কম হওয়ায় ঝুঁকিতে রয়েছে বাচ্চাগুলো।

জেনারেল হাসপাতালের ম্যানেজার এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৯টা ৩ মিনিটের দিকে জরুরি অবস্থায় শারমিনকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ মিনিট পরই তিনি পাঁচ সন্তানের জন্ম দেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লতিফা আহমেদ লতা বলেন, বাচ্চাদের সুস্থ করে তোলার জন্য চিকিৎসা চলছে। তবে ঝুঁকি থেকেই যাচ্ছে। তাদের ওজন কম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজের শিশু বিভাগে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা