সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিত্রনায়িকা পূজা চেরি গুরুতর আহত

news-image

বিনোদন প্রতিবেদক : পা পিছলে পড়ে গুরুতর আহত হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাসার বাথরুমে পা পিছলে পড়ে যান ‘পোড়ামন-২’ খ্যাত এ নায়িকা। এতে মাথা ও কপালে আঘাত পান তিনি। মাথায় কয়েক ইঞ্চি কেটে যায় তার। মধ্যরাত হওয়ায় পূজাকে বাসায়ই চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছেন নায়িকার মা ঝরণা রায়।

তিনি বলেন, ‘রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বাথরুম থেকে বের হওয়ার সময় পা পিছলে পড়ে যায় সে। মাথা ও কপালে আঘাত পেয়েছে। তবে মাথায় বেশ কেটে গেছে। প্রায় আড়াই ঘণ্টা লেগেছে তার রক্ত পড়া থামাতে।’

করোনা পরিস্থিতির কারণে মধ্যরাতে তাকে আর হাসপাতলে নেওয়া হয়নি বলে জানিয়েছেন নায়িকার মা। তবে চিকিৎসকের পরামর্শে বাসায়ই চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, সম্প্রতি সরকারি অনুদানে নির্মিত ‘হৃদিতা’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পূজা চেরি। আনিসুল হকের উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করবেন ইস্পাহানী আরিফ জাহান। এতে পূজার বিপরীতে দেখা যাবে এবিএমন সুমনকে। আর মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘জিন’ ছবিটিও। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সজল।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী