শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় স্ত্রীর মৃত্যু, আ.লীগ নেতা পালালেন অন্যের স্ত্রীকে নিয়ে

news-image

কেরানীগঞ্জ প্রতিনিধি : কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকার বাসিন্দা আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য কাজী সুলতান মাহমুদের স্ত্রী সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুর কয়েকদিন না যেতেই আরেকজনের স্ত্রীকে নিয়ে সুলতান পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

পরকীয়ার টানে গত ৯ আগস্ট রাতে জুরাইন কালামিয়ার বাজার এলাকার আনিসুর রহমানের স্ত্রী সায়মা চৌধুরী বিথীকে (৩৫) নিয়ে পালিয়ে যান কাজী সুলতান মাহমুদ। এসময় ২ বছরের শিশু সন্তান ও ২০ হাজার টাকা নিজের সঙ্গে নেন বিথি। ঘটনার দুদিন পর বিষয়টি এলাকায় চাউর হয়।

জানা গেছে, ২০০৪ সালে দোলেশ্বর এলাকার নিয়ামত উল্লাহ চৌধুরীর মেয়ে সায়মা চৌধুরী বিথীর বিয়ে হয় জুরাইন এলাকার আনিসুর রহমানের সঙ্গে। তাদের তিন সন্তানের মধ্যে সবার বড় মেয়ে ফিওণা (১৪) এরপর ছেলে আলাফ (১১) এবং সাইফান (২)।

এদিকে স্ত্রী পালিয়ে যাওয়ায় সন্তানদের ভবিষ্যত চিন্তা করে পাগলপ্রায় অবস্থায় রয়েছেন আনিসুর রহমান। ছেলে সাইফানকে তার মায়ের কাছ থেকে ফেরত চান তিনি। এ বিষয়ে গত সোমবার আনিসুর রহমান শ্যামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি বলেন, ‘স্ত্রী চলে গেছে, কিছু করার নেই। আমি আমার ছেলেকে ফেরত চাই।’

জানা গেছে, বিথীর বাবা-মা তাদের মেয়েকে বঞ্চিত ঘোষণা করেছেন।

কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকার বাসিন্দা আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য কাজী সুলতান মাহমুদের দুটি সন্তান রয়েছে। সম্প্রতি স্ত্রীসহ তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি সুস্থ হয়ে গেলেও তার স্ত্রী মারা যান। এরপরই এমন ঘটনা ঘটালেন সুলতান।

বিষয়টি সম্পর্কে জানতে সুলতানের মুঠোফোনে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ