সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন করে নিজেকে গড়ছেন তাইজুল

news-image

স্পোর্টস ডেস্ক : ‘টেস্ট বিশেষজ্ঞ’ তকমা তার নামের সঙ্গে। কিন্তু তাইজুল ইসলাম চান সব ফরম্যাটেই নিজেকে প্রতিষ্ঠিত করতে। তাই নিজেকে বদলে ফেলার মিশনে ২৮ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার।

যে মিশনে জাতীয় দলের হয়ে ২৯ টেস্ট, ৯ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি খেলা তাইজুল বোলিং অ্যাকশন বদলেছেন। আয়ত্ত করছেন নতুন ডেলিভারিও।

বিসিবির তত্ত্বাবধানে চলা ক্রিকেটারদের একক অনুশীলনে তাইজুলও রয়েছেন। মিরপুরে অনুশীলন করছেন তিনি।

মঙ্গলবার এই বাঁহাতি স্পিনার বলেন, ‘সব সংস্করণে খেলতে চাই বলেই নিজেকে বদলে ফেলার চেষ্টা করছি। বোলিংয়ে কিছু পরিবর্তন এনেছি। পাশাপাশি আমি নির্দিষ্ট একটি ডেলিভারি রপ্ত করার চেষ্টা করছি।’

নতুন কী ধরনের ডেলিভারি? এমন প্রশ্নে বলেন, ‘এই মুহূর্তে বিষয়টি গোপনই থাকুক। যখন পুরোপুরি রপ্ত করতে পারব, তখন জানাব ডেলিভারিটি আসলে কী।’

স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টরির পরামর্শেই তাইজুলের এই অ্যাকশন বদলে নিজেকে নতুন করে গড়া।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী