,

বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য ১ মিলিয়ন ইউরো প্রদান ইইউ’র

news-image

নিউজ ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত ও নেপালের বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য ১.৬৫ মিলিয়ন ইউরো মানবিক সহায়তা দিয়েছে।

ইইউ’র এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বলা হয়, জরুরি মানবিক প্রয়োজনে মোট তহবিলের মধ্য থেকে এক মিলিয়ন ইউরো বাংলাদেশকে দেওয়া হবে। কারণ বাংলাদেশের ২০ লাখেরও বেশি মানুষের স্বাস্থ্যবিধি ও জরুরি আশ্রয়ের জন্য পানি, স্যানিটেশনসহ খাদ্য সহায়তা প্রয়োজন।

অন্যদিকে, খাদ্য ও জীবিকা সহায়তাসহ জরুরি ত্রাণ সরবরাহ, পানি ও স্যানিটেশন সেবা দিতে ভারত ও নেপালকে যথাক্রমে ৫ লাখ ইউরো ও দেড় লাখ ইউরো দেওয়া হবে।

এর আগে ইইউ চলতি বছরে মে মাসে ভারত ও বাংলাদেশে ঘূর্ণিঝড় আম্ফানসহ একাধিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ১.৮ মিলিয়ন ইউরো সহায়তাসহ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য মোট ৩.৪৫ মিলিয়ন ইউরো দিয়েছে।

দক্ষিণ এশিয়ায় বন্যায় রাস্তা, হাসপাতাল ও স্কুলসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হওয়াসহ প্রাণিসম্পদ ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে প্রায় ১৭.৫ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এশিয়া অ্যান্ড প্যাসিফিক’র ইইউ মানবিক প্রোগ্রামের তত্ত্বাবধায়ক তাহীনি থাম্মান্নাগোদা বলেন, ‘চলতি বছর দক্ষিণ এশিয়াজুড়ে বর্ষা ও বৃষ্টিপাতে ভয়াবহ আকার ধারণ করেছে। তাই তাদের আশ্রয় ও জীবিকার জন্য আমাদের মানবিক অংশীদার জরুরি অবদান রাখতে সাহায্য করবে।’

ইইউস একিউট লার্জ ইমার্জেন্সি রেসপন্স টুল (এএলইআরটি) এর অংশের তহবিলটি করোনাভাইরাস প্রতিরোধে ব্যবস্থা সরঞ্জাম হিসেবে সব ধরনের প্রোগ্রামিংয়ে অন্তর্ভুক্ত করবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি