ছাত্রলীগ নেতার ইয়াবা সেবন : ভিডিও ভাইরাল

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন ফকিরের ইয়াবা সেবনের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার জেরে এ ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ফরহাদ হোসেন ফকির।

স্থানীয়রা জানান, কুমিল্লার চান্দিনা উপজেলা ছাত্রলীগের এক নেতা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন ফকিরের ইয়াবা সেবনের একটি ভিডিও ও ছবি আপলোড করেন। এরপরই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে ফরহাদকে ইয়াবা সেবন করতে দেখা যাচ্ছে।

এ বিষয়ে ফরহাদ হোসেন ফকির বলেন, ‘এগুলো দুই বছর আগের ভিডিও ও ছবি। গত উপজেলা পরিষদ নির্বাচনের সময় এগুলো ভাইরাল করার চেষ্টা হয়েছিল। যার কাছে এ ছবি ও ভিডিও ছিল, তখন তাকে অনুরোধ করে ঠেকানো হয়। এখন কেন এটি দিলো বুঝতে পারছি না।’

তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে। আমি এখন আর এসবের (ইয়াবা সেবন) সঙ্গে নেই। সংশোধন হয়ে জনগণের জন্য কাজ করছি। তিতাসে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের প্রতিপক্ষ এই কাজ করেছে।’

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার জানা, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না।

তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, ‘‌বিষয়টি আমি শুনেছি এবং দেখেছি। এ নিয়ে মন্ত্রণালয় তদন্ত করবে।’

blob:https://www.facebook.com/8dff5ec2-1b13-4f5e-89a4-64c35f24c768

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ