শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনারোগী শনাক্তের ৬৪ শতাংশই ঢাকার

news-image

নিউজ ডেস্ক : প্রতিদিনই বাড়ছে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও’র হিসেব মতে, বিভাগ হিসেবে আক্রান্তের সিংহ ভাগই ঢাকা বিভাগের। এই তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ।

কভিড-১৯ নিয়ে নিয়মিত বুলেটিনে মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, বাংলাদেশে করোনা আক্রান্ত শনাক্ত ও মৃত্যু হারের সাপ্তাহিক আপডেটে (১০ আগস্ট পর্যন্ত) ডব্লিউএইচও বলা হয়েছে- দেশে ঢাকা বিভাগে শনাক্তের হার সর্বোচ্চ ৬৪.৭ শতাংশ।

এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগ, ১৪.৪ শতাংশ; শনাক্ত হারে রাজশাহী বিভাগের অবস্থান তৃতীয়, ৫.৫ শতাংশ; খুলনা বিভাগ আছে চতুর্থস্থানে, ৫.১ শতাংশ; সিলেট বিভাগ আছে পঞ্চমস্থানে, ৩.২ শতাংশ, রংপুর বিভাগ আছে ষষ্ঠস্থানে, ২.৭ শতাংশ; ২.৫ শতাংশ ও ১.৯ শতাংশ নিয়ে যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে আছে বরিশাল ও ময়মনসিংহ।

বুলেটিনে জানানো হয়, চব্বিশ ঘণ্টায় দেশের ৮৬টি পরীক্ষাগারে ১৪ হাজার ৮২০ টি নমুনা পরীক্ষা করে করোনার সংক্রমণ পাওয়া গেছে ২ হাজার ৯৯৬ জনের শরীরে। তাতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জন।

চব্বিশ ঘণ্টায় ৩৩ জনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৭১ জন। নতুন ১ হাজার ৫৩৫ জনসহ মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৯৭২ জন।

চব্বিশ ঘণ্টার তথ্যানুযায়ী, দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.২২ শতাংশ; শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ এবং সুস্থতার হার ৫৭.৬৭ শতাংশ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ