বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেমি-ফাইনাল নিশ্চিত করল ম্যানইউ

news-image

স্পোর্টস ডেস্ক : কোপেনহেগেনের বিপক্ষে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে ব্রুনো ফের্নান্দেসের করা গোলে ইউরোপা লিগের সেমি-ফাইনাল নিশ্চিত করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড।

রোববার রাতে জার্মানির কোলনে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর ম্যাচের ৯৫তম মিনিটে স্পট কিক থেকে গোলটি করেন পর্তুগিজ প্লেমেকার ব্রুনো ফের্নান্দেস। ডি-বক্সে ম্যানইউ’র ফরোয়ার্ড অ্যান্থনি মার্শাল ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নির্ধারিত সময়ের খেলায় কোনোভাবেই কোপেনহেগেনের লক্ষ্য ভেদ করতে পারছিল না ম্যানইউ। দুবার গোলের খুব কাছে গিয়েও হতাশ হতে হয়েছে তাদের।

ম্যাচের ৫৭তম মিনিটে ম্যাসন গ্রিনউডের নিচু করে নেওয়া শট জালের বাইরে লাগে। মার্কাস র‍্যাশফোর্ডের একটি প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় অফ-সাইড দোষে।

একই ভেন্যুতে ৬ আগস্ট সেমি-ফাইনাল লড়াইয়ে ম্যানইউ’র প্রতিপক্ষ হবে বুধবার রাতে উলভারহ্যাম্পটন ও সেভিয়া মধ্যকার জয়ী দল।

এদিকে, সোমবার রাতে অপর ম্যাচে বায়ার লেভারকুসেনকে ২-১ গোলে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটির হয়ে একটি করে গোল করেন নিকোলো ভেরেলা ও রুমেলু লুকাকু।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা