শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুশান্তর মৃত্যু : রিয়াকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

news-image

বিনোদন ডেস্ক : প্রায় ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর অবশেষে ইডির অফিস থেকে বেরিয়ে এলেন রিয়া চক্রবর্তী। ভাই সৌভিক চক্রবর্তীর সঙ্গেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিস থেকে বের হন রিয়া।

এর আগে, সোমবার সকাল পৌনে এগারোটা নাগাদ মুম্বইয়ের ইডির অফিসে হাজির হন রিয়া চক্রবর্তী। রিয়ার পাশাপাশি তার ভাই সৌভিক চক্রবর্তী এবং প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীও হাজির হন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে।

এদিকে রিয়ার যখন জিজ্ঞাসাবাদ চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে, সেই সময় তার হয়ে ফের শীর্ষ আদালতের কাছে আবেদন জানান আইনজীবী সতীশ মানশিন্ডে। সুশান্ত মামলায় মিডিয়া তাকে দোষী সাব্যস্ত করতে চাইছে বলে অভিযোগ করেন রিয়া। পাশাপাশি বিহারের মুক্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে অভিযোগ করা হয় অভিনেত্রীর তরফে।

সামনেই ভারতের বিহারে নির্বাচন। ভোটের ফলাফল ঘরে তুলতেই রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআরে মদত দিয়েছেন নীতিশ কুমার। বিহরের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এভাবেই সোমবার শীর্ষ আদালতের কাছে অভিযোগ করেন রিয়া চক্রবর্তী।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ