সেতু না মরণফাঁদ!

news-image

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ও দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের সংযোগ সেতুটি মরণফাঁদে পরিণত হয়েছে। কয়েক বছর আগে আয়রন সেতুটি ভেঙে মরণফাঁদে পরিণত হলেও মেরামত কিংবা পুনর্নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কালাইয়া ইউনিয়নের বগীবাজার ও বাঁশবাড়িয়া লঞ্চঘাটে যাতায়াতের জন্য জনগুরুত্বপূর্ণ সেতুটি প্রায় আট বছর আগে ভেঙে যায়। এর পর এলাকাবাসী নিজ উদ্যোগে কয়েকবার সেতুটি কাঠের জোড়াতালি দিয়ে মেরামত করে। বর্তমানে ওই এলাকার কৃষক, লঞ্চযাত্রী ও শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সেতুটি পারাপার হচ্ছেন।

কাওসার মাহমুদ নামে এক ব্যক্তি বলেন, দীর্ঘদিন সেতুটি অবহেলায় পড়ে থাকলেও কোনো জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই।

তিনি বলেন, সেতুটি দ্রুত সংস্কার করে জনসাধারণকে ঝুঁকিমুক্ত করার দাবি জানাই।

হুমায়ন কবির নামে এক শিক্ষার্থী বলেন, আমি ছোটবেলা থেকেই সেতুটির এমন বেহাল দেখে আসছি, কোনো পরিবর্তন দেখছি না।

নাজমুন নাহার নামে এক গৃহিণী বলেন, সেতুটির জন্য এলাকাবাসীর সীমাহীন ভোগান্তি হচ্ছে।

মোগলে আজম নামে এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা নতুন প্রজম্মের জনপ্রতিনিধি চাই।

এ প্রসঙ্গে বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, সেতুটি মেরামত কিংবা পুনর্নির্মাণের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ