গোলাগুলি, মিডিয়া রুম থেকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল ট্রাম্পকে

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হঠাৎ করেই সিক্রেট সার্ভিসের সদস্যরা হোয়াইট হাউসের প্রেস রুমের বাইরে নিয়ে গেছেন। সোমবার নিয়মিত গণমাধ্যম ব্রিফিং চলার মধ্যেই এমন ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি চলায় সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে ঘিরে ধরে নিরাপদ স্থানে নিয়ে গেছেন। কয়েক মিনিট পরে ট্রাম্প আবার মিডিয়া রুমে ফিরে আসেন।

তিনি বলেন, আইনপ্রয়োগকারী সংস্থার লোকজন এক ব্যক্তিকে গুলি করেছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

সন্দেহভাজন গুলিবিদ্ধ ব্যক্তি সশস্ত্র ছিলেন বলে তার কাছে মনে হয়েছে। ট্রাম্প বলেন, এটা ছিল হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি। মনে হচ্ছে সবকিছু ভালোভাবেই নিয়ন্ত্রণে আছে। কিন্তু সেখানে সত্যিকার গোলাগুলি হয়েছিল। কোনো একজনকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে সেই ব্যক্তির অবস্থা সম্পর্কে আমি কিছু বলতে পারছি না।

হোয়াইট হাউস প্রাঙ্গণের সীমানার বাইরেই এই গোলাগুলি হয়েছে। সিক্রেট সার্ভিস জানায়, এ ঘটনায় একজন ইউএসএসএস কর্মকর্তা জড়িত ছিলেন। তদন্ত চলছে। সন্দেহভাজন ব্যক্তি ও ইউএসএসএস সার্ভিসের এক কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে ঘটনার সময় হোয়াইট হাউসের সীমানালঙ্ঘন কিংবা সুরক্ষিতদের কেউ ঝুঁকিতে পড়েনি বলেও জানায় সিক্রেট সার্ভিস।

ট্রাম্পকে বাইরে নিয়ে যাওয়ার পরে অল্প সময়ের জন্য হোয়াইট হাউসের ব্রিফিং রুম বন্ধ করে দেয়া হয়েছিল। এসময় সিক্রেট সার্ভিসের কর্মতৎপরতারও প্রশংসা করেন ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ