,

চট্টগ্রাম সিটির ভোট আগামী ফেব্রুয়ারির মধ্যে

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আলমগীর বলেন, করোনা ভাইরাসের কারণে নির্বাচন আমরা স্থগিত করেছিলাম। গত ৫ আগস্ট সরকার সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছে। প্রশাসকের মেয়াদ হচ্ছে ১৮০ দিন। ১৮০ দিন পূর্ণ হওয়ার আগে ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে নির্বাচন করে ফেলবো। ১৮০ দিন পূর্ণ হবে ২০২১ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।

ইসি সচিব বলেন, নির্বাচনটা যে পর্যায়ে আমরা স্থগিত করেছিলাম, সেখান থেকেই আবার প্রক্রিয়া শুরু হবে।

অর্থাৎ যে সমস্ত বৈধ প্রার্থী ছিলেন তারাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নতুন করে কাউকে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।

তিনি বলেন, যদি কেউ মারা যান তাহলে ওই পদে পুনরায় তফসিল দিতে হবে। সেক্ষেত্রে সাধারণ নির্বাচনের মতোই মনোনয়নপত্র দাখিল বা ফাইলসহ সব প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক