বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ বছরের প্রতিটি দিনই ছিল রোমাঞ্চকর, বললেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : কদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার ১৪ বছর পূরণ করেছেন সাকিব আল হাসান। এ উপলক্ষ্যে সোমবার নিজের ফেইসবুক পেজে ফেলে আসা দিনগুলোর স্মরণীয় মুহূর্তগুলো নিয়ে তৈরি একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যার ক্যাপশনে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘ফেলে আসা প্রতিটি দিনই রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল।’

গত ৬ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার ১৪ বছর পূরণ করেন সাকিব। ২০০৬ সালের এই দিনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল তার। তিন মাস পর অভিষেক হয় টি-টোয়েন্টিতে। আর ২০০৭ সালের মার্চে ভারতের বিপক্ষে অভিষেক হয় টেস্টে।

এখন পর্যন্ত ৫৬ টেস্ট, ২০৬ ওয়ানডে ও ৭৬ টি-টোয়েন্টি খেলা সাকিব ফেইসবুকে লিখেছেন, ‘দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকগুলো দিন। বিগত ১৪ বছরের প্রত্যেকটি দিনই আমার কাছে রোমাঞ্চকর একেকটি অভিজ্ঞতা। এমন দুর্দান্ত এক পথচলাই আমাকে দাঁড় করিয়েছে আজকের জায়গায়।’

সমর্থকদের ধন্যবাদ জানিয়ে লিখেন, ‘আপনাদের সবার অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসাই আমাকে জুগিয়েছে পথ চলার অনুপ্রেরণা। ক্যারিয়ারের ১৪তম বছর পূর্ণ করার দারুণ এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে। আগামী দিনগুলোতে এগিয়ে যেতে চাই আরও নতুন উদ্যমের সাথে।’

আইসিসির নিষেধাজ্ঞায় আপাতত ক্রিকেট থেকে দূরে আছেন সাকিব। এক বছরের সেই নিষেধাজ্ঞা শেষ হবে আসছে ২৯ অক্টোবর।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা