লেবানন সরকারের পদত্যাগের সিদ্ধান্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর লেবানন সরকার পদত্যাগ করতে যাচ্ছে। লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব সোমবারই পদত্যাগ ঘোষণা করবেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়।

স্থানীয় সময় সন্ধ্যা সড়ে ৭টায় জাতির উদ্দেশে হাসান দিয়াব ভাষণ দেবেন বলে জানিয়েছে তার কার্যালয়।

সোমবার দেশটির মন্ত্রিসভার এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান বলেন, পুরো সরকার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান, প্রেসিডেন্ট ভবনের দিকে যাচ্ছেন প্রধানমন্ত্রী হাসান দিয়াব। তিনি সেখানে মন্ত্রিসভার পক্ষ থেকে পদত্যাগপত্র জমা দেবেন।

লেবাননের রাজধানীতে বৈরুতের বন্দর এলাকায় গত মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা দুইশ’ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরো প্রায় পাঁচ হাজার মানুষ।

এ ঘটনায় রাজধানীজুড়ে সরকার বিরোধী বিক্ষোভও দিন দিন জোরদার হচ্ছে।

এ পর্যন্ত লেবানন সরকারের দুই মন্ত্রী এবং নয়জন এমপি পদত্যাগ করেছেন।

বিস্ফোরণের ঘটনায় রবিবার দেশটির তথ্য মন্ত্রী মানাল আবদেল সামাদ এবং পরিবেশ মন্ত্রী কাত্তার ডেমিয়ানোস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন নয়জন এমপি।

পদত্যাগ করা এমপিরা হচ্ছেন, মারওয়ান হামাদেহ, পাউলা ইয়াকুবিয়ান, নাদিম গেমায়েল, সামি গেমায়েল, ইলিয়াস হানকাস, নেমাত এফরেম, মিখায়েল মওয়াদ, দিমা জামালি, হেনরি হেলু। খবর: বিবিসি, আল সাবাহ।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ