,

যা ঘটেছে তার সবই আমরা বলব : শিপ্রা-সিফাত

news-image

নিউজ ডেস্ক : টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের সহযোগী শিপ্রা দেবনাথ ও শাহেদুল ইসলাম সিফাত ভালো আছেন।

সোমবার রাতে কক্সবাজারে আইনশৃঙ্খলা বাহিনির উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে শিপ্রা ও সিফাত সাংবাদিকদের এ কথা জানান।

সংবাদ সম্মেলনে তারা বলেন, মেজর সিনহা (অব.) নিহত হওয়ার ঘটনা সম্পর্কে তারা যা কিছু জানেন তার সবই দেশবাসীর সামনে তুলে ধরবেন। তবে এ জন্য তারা কিছুটা সময় চেয়েছেন।

এ ঘটনায় বিভ্রান্তিকর খবর না ছড়ানোর অনুরোধ করে শিপ্রা বলেন, যা সত্য, যা ঘটেছে তার সবই আমরা বলব, তবে এ জন্য একটু সময় দিতে হবে।

অন্যদিকে সিফাত বলেন, তার পায়ে গুলি লাগার তথ্যটি সঠিক নয়। তিনি জানান, জেল থেকে ছাড়া পাওয়ার পর পরিবারের রিজার্ভ করা গাড়িতে করে তিনি আদালত চত্বর ত্যাগ করেন।

সংবাদ সম্মেলনের শুরুতে তারা জানান, ঘটনার পর পর বিভিন্ন পরিস্থিতিতে তারা ট্রমাটাইজড। মেজর সিনহার (অব) মৃত্যুর ঘটনায় ন্যায় বিচার পাবেন বলে তারা আশা প্রকাশ করেন।

তাদের গ্রেপ্তারের পর দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ হওয়ার ঘটনায় আপ্লুত হয়েছেন জানিয়ে শিপ্রা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কক্সবাজারের রামু থানায় পুলিশের দায়ের করা মাদক মামলায় রবিবার জামিন পেয়েছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথ। অন্যদিকে, সোমবার দুপুর সোয়া দুইটার দিকে কক্সবাজার আদালত পৃথক দুটি মামলায় জামিন মঞ্জুরের পর সিফাত কারাগার থেকে বের হয়ে আসেন।

স্টামফোর্ডের শিক্ষার্থী সিফাত, শিপ্রা দেবনাথ ও তাহসিন রিফাত নূর ‘জাস্ট গো’ নামে একটি ভ্রমণের ভিডিওচিত্র ধারণ করতে কক্সবাজারে ছিলেন। নিহত মেজর (অব.) সিনহার ইউটিউব চ্যানেলের জন্য তারা এটি নির্মাণ করছিলেন।

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান