,

বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ২ কোটি ছাড়াল

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী দুই কোটির বেশি মানুষ নভেল করোনাভাইরাসে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী সোমবার সকাল আটটা পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২২ হাজার ২৬৫ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ২৮ লাখ ৯৭ হাজার ৭৯৯ জন। বিপরীতে মারা গেছেন ৭ লাখ ৩৩ হাজার ৯৭১ জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৫১ লাখ ৯৯ হাজার ৪৪৪ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ৬১৭ জন। সুস্থ ২৬ লাখ ৬৪ হাজার ৭০১ জন।

ব্রাজিলে ১ লাখ ১ হাজার ১৩৬ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৩০ লাখ ৩৫ হাজার ৫৮২ জন। সুস্থ ২১ লাখ ১৮ হাজার ৪৬০ জন।

২১০ মিলিয়ন মানুষের দেশটিতে মে মাসের শেষ দিক থেকে গড়ে প্রতিদিন প্রায় ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। দেশটিতে মোট ২২ লাখ ১৪ হাজার ১৩৭ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৪৪ হাজার ৪৬৬ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত ৮ লাখ ৮৭ হাজার ৫৩৬ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৪ হাজার ৯৩১ জন।

পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকায় ৫ লাখ ৫৯ হাজার ৮৫৯ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ১০ হাজার ৪০৮ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা