বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান দেশভাগের কথা তুললেন শোয়েব আখতার

news-image

স্পোর্টস ডেস্ক : এতটাই রেগে গেলেন তিনি এবার যে দেশভাগের কথা তুলে ফেললেন। গত কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছেন শোয়েব আখতার। কিছুদিন আগে বীরেন্দ্র শেবাগকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তারপর বলেছিলেন, কার্গিল যুদ্ধে তিনি অংশ নিতে চেয়েছিলেন পাকিস্তানির আর্মির হয়ে।

ইংল্যান্ডের কাছে টেস্ট হেরেছে পাকিস্তান। আর তাই নিয়ে আখতারের ক্ষোভ উগড়ে দিয়েছেন। ইতিমধ্যে শহিদ আফ্রিদিও বলেছেন, হাতে আসা সুযোগ ফস্কেছে পাকিস্তান। ঘরের মাঠে ইংল্যান্ডকে হারাতে পারত বাবর আজমরা।

এর শোয়েব আখতার বললেন, সেই দেশভাগের সময় থেকে আমরা একই ভুল করে আসছি। আমরা ভাল শুরু করেও শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারি না। বড় স্কোর দাঁড় করাতে পারতাম আমরা। দ্বিতীয় ইনিংসেও অন্তত ৩৫০ রান করতে পারত পাকিস্তান। কিন্তু ব্যাটসম্যানরা প্রয়োজনের সময় ঠিক ডুবিয়ে দেবে।

তিনি আরও বলেন, পাকিস্তানের তারকা ব্যাটসম্যানরা রান করতে পারেনি এই টেস্টে। বড় ব্যাটসম্যান হতে চাইলে এগুলোই তো আদর্শ পরিস্থিতি ও সুযোগ। ১০৭ রানের লিড কাজে লাগাতে না পারলে যত বড় ব্যাটসম্যানই দলে থাক না কেন, কোনও কাজে লাগবে না।

তিনি বলেন, শান মাসুদ প্রথম ইনি্ংসে ভাল খেলল (প্রথম ইনিংসে ১৫৬ ও দ্বিতীয় ইনিংসে শূন্য)। তবে দ্বিতীয় ইনিংসে ভাগ্য ওর সঙ্গ দিল না। তবে ও কাজটা করে দিয়েছিল। আমরা তো লিড পেয়েছিলাম। আসাদ শফিক রান আউট নিজেরই ভুলে। বাবর আজমকে আরও ভাল কিছু করতে হবে এবার। না হলে ও কী করে বড় ব্যাটসম্যান হবে! ওকে ম্যাচ উইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা