শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাটরিনার বাড়িতে ভিকি কৌশল, প্রেমের গুঞ্জন আরও বাড়ল

news-image

বিনোদন ডেস্ক : বহুদিন ধরেই বলিউড টাউনে গুঞ্জন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে নিয়ে। বলিউডে কান পাতলেই শোনা যায় চুপি চুপি নাকি প্রেম করছেন ক্যাটরিনা আর ভিকি। আর সেই গুঞ্জন এবার যেন আরও স্পষ্ট হয়ে উঠল। কারণ পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়লেন ভিকি কৌশল, তাও আবার বলিউড ডিভা ক্যাটরিনা কাইফের বাড়ির সামনে।

পাপারাজ্জিদের ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে তাতে দেখা যাচ্ছে, ক্যাটরিনার বাড়ির সামনে গাড়ি থেকে নামছেন ভিকি কৌশল। তার পরনে একটা টি-শার্ট আর প্যান্ট। করোনা আবহের জন্য মাস্কে ঢাকা মুখ। এই ছবি প্রকাশ্যে আসতেই ক্যাটরিনা ও ভিকির ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। নানা রকমের কমেন্টে বলিউডের এই দুই তারকাকে ভরিয়ে দেন তারা।

ক্যাটরিনা ও ভিকির গুঞ্জন প্রকাশ্যে আসতেই অনেকে জানিয়েছিলেন এই জুটি তাদের ভীষণ পছন্দ। আর তাই এক ভক্ত লিখছেন, আমাদের দিনটা আজ সার্থক! এটা সত্যি ভালোবাসা। অবশেষে বলিউডের সবচেয়ে সুন্দর জুটিকে দেখা গেল। এমনই নানা রকম কমেন্টে ক্যাটরিনা ও ভিকি কৌশলকে ভরিয়ে দেন তাদের ভক্তরা। কেউ আবার তাদের একসঙ্গে ডাকছেন ‘ভিকট্রিনা’ বা ‘ভিকক্যাট’। ঠিক যেমন বলিউডে দীপিকা ও রণবীর কে ‘দীপবীর’ এবং বিরাট ও আনুশকাকে ‘বিরুষ্কা’ বলে ডাকা হয়।

বেশ কিছুদিন ধরেই ক্যাটরিনা এর ভিকিকে নিয়ে বলিউডে নানা রকম গুঞ্জন শোনা যায়। বিশেষত গতবছর দীপাবলীর একটি পার্টিতে দু’জনকে একসঙ্গে দেখে অনেকেরই এই ধারণা আরও মজবুত হয়। এছাড়াও করণ জোহরের কফি উইথ করণে ক্যাটরিনা ও ভিকি দু’জনেই প্রকাশ করেছিলেন যে অভিনেতা হিসেবে তারা পরস্পরকে পছন্দ করেন। আর তারপর থেকেই তাদের ভক্তরা বারবার জানিয়েছেন, তারা চান এই গুঞ্জন যেন সত্যি হয়। ক্যামেরার সামনে যতবার দু’জনে এসেছেন নজর কেড়েছে তাদের রসায়ন। তাই এই গুঞ্জন যদি সত্যি হয় বলিউডের আরও এক হিট তারকা জুটির মধ্যে যে ক্যাটরিনা ও ভিকি কৌশলের নাম জুড়বে তা বলাই বাহুল্য।

কিছুদিন আগে ভিকিকে জিজ্ঞাসা করা হয় এই গুঞ্জনের ব্যাপারে। তখন তিনি বলেছিলেন, আমি বুঝতে পারছি পাপারাজ্জিরা তাদের কাজ খুব ভালো করে করছেন। এটাও বুঝতে পারছি যে মানুষের আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে খুবই আগ্রহ রয়েছে কারণ আমরা পাবলিক ফিগার। সে ভালো কথা। কিন্তু আমি বিষয়টা শেয়ার করব কিনা তা সম্পূর্ণ আমার উপরে। আলোচনা করার জন্য আমি আমার নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রকাশ্যে বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। আমার জন্য যেটা গুরুত্বপূর্ণ বা ভালো সেটা আমি আড়ালে রাখি।

প্রসঙ্গত এই মুহূর্তে ভিকি কৌশল স্যাম মানেকশ’র বায়োপিক নিয়ে ব্যস্ত। এই ছবির পরিচালনা করেছেন মেঘনা গুলজার। ছবিতে ভিকির সঙ্গে রয়েছেন মনোজ বাজপাইও। উল্লেখ্য, ভিকির যে ছবিগুলিতে সবথেকে বেশি নজর কেড়েছেন তার মধ্যে রয়েছে মাসান, উরি, সঞ্জু, এবং রাজি। অন্যদিকে, ক্যাটরিনা কাইফ এই মুহূর্তে তার পরবর্তী ছবি ‘ফোনভূত’ নিয়ে ব্যস্ত। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন ঈশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদী।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ