শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে করোনা রোগী ও মৃত্যুহার কমেছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুহার আগের চেয়ে কমেছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীর সংখ্যা ও মৃত্যুর হার কমেছে। রোগী যদি না কমে তাহলে হাসপাতালে ৬০-৭০ ভাগ সিট খালি থাকতো না। এটাই প্রমাণ করে দেশে করোনা রোগীর সংখ্যা কমেছে।

তিনি বলেন, মানুষ এখন বাসায় বসে বেশি চিকিৎসা নিচ্ছে। মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে। দেশে ৪-৫ হাজার ডাক্তার টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছেন। মুমূর্ষু রোগী ছাড়া হাসপাতালে কেউ ভর্তি হয় না। খবর ইউএনবির

দেশে এখন টেস্টের সংখ্যা কমছে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, মানুষ বাসায় চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাচ্ছে ফলে টেস্ট করার সংখ্যাও কমছে। এছাড়া, বন্যা, মানুষের মধ্যে টেস্ট করার অনীহা এবং বাসায় থেকে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাওয়ার কারণে টেস্টের সংখ্যা কমছে।

আগের চেয়ে করোনার নমুনা পরীক্ষাগার কমলেও করোনা পরীক্ষার কিটের কোনো সংকট নেই বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এখন করোনা থেকে সুস্থ হওয়ার হারও বেশি। আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার প্রায় ৬০ শতাংশ। এখনও অনেক জেলায় কোনো মৃত্যু নেই এবং সংক্রমণ সংখ্যাও অনেক কম। সব বিষয়ে বিচার বিশ্লেষণ করলে এটা বলাই যায় যে, বাংলাদেশে করোনা রোগী ও মৃত্যু সংখ্যা কমছে।

হাসপাতালগুলোতে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে কিনা জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে অভিযান হয় না, অভিযান হয় চট্টগ্রামের পাহাড়ি এলাকায়। হাসপাতালে অনিয়ম অনুসন্ধান করা হয়। কোনো অভিযান বন্ধ হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে যৌথভাবে এ অনিয়ম দেখা হবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ